Mamata Banerjee Protest: ‘আমি শান্তির পক্ষে…’,মিছিলের অনুমতি না পেয়ে স্কুটিতে লালবাজার রওনা মমতার
Kolkata: তিনি আরও বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ,আসলে ওঁরা ভয় পাচ্ছে ছাত্রদের আন্দোলনকে। আমি এই দেশের ভাই-বোনদের সম্মান করি। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীদেরও তো পরিবারে সন্তান রয়েছে তাঁদেরও অনেকে এই আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু এখানকার সরকারও দিল্লির সরকারের মতো আচরণ করছে। এমনকী মিডিয়াকেও ঢুকতে দিচ্ছে না।"

কলকাতা: কালীঘাট তৃণমূলের মিছিলে ‘না’ পুলিশের। এরপর আদালতেও যায় মমতাপন্থী তৃণমূল। কিন্তু সেখানেও বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়ে দেন, শুক্রবারের ঘটনার পর কোনও ভাবেই মিছিলের অনুমতি দেওয়া যাবে না। এরই মধ্যে পদ্মপুকুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুমতি না দিলে দরকারে লালবাজার পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ পদ্মপুকুরে অবস্থান করছিলেন তৃণমূল নেতা কর্মীরা। আটক হয়েছেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে রয়েছেন প্রচুর কর্মী সমর্থকরা। তৃণমূল সুপ্রিমো বারেবারে পুলিশের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন। আজ পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আমরা এখানে দলের জন্য লড়তে আসিনি। আমরা এখানে ছাত্রদের জন্য লড়াই করতে এসেছি। আর পুলিশ যদি সব আন্দোলন এইভাবে বন্ধ করতে চায়, তাহলে কীভাবে ওরা ছাত্রদের পাশে থাকবে। আমরা তো সন্দেহ রয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ,আসলে ওঁরা ভয় পাচ্ছে ছাত্রদের আন্দোলনকে। আমি এই দেশের ভাই-বোনদের সম্মান করি। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীদেরও তো পরিবারে সন্তান রয়েছে তাঁদেরও অনেকে এই আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু এখানকার সরকারও দিল্লির সরকারের মতো আচরণ করছে। এমনকী মিডিয়াকেও ঢুকতে দিচ্ছে না।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অন্যান্য দল র্যালির আয়োজন করতে পারে। কিন্তু তৃণমূলকে অনুমতি দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “তোমরা আমাদের অনুমতি দিতে পারো না। আপনারা জানেন আমি সব সময় শান্তির পক্ষে। অমিত শাহ আপনি একটু বসুন। পুলিশ ও বাহিনী আপনার অন্দরে। আমার কিচ্ছু করতে পারবে না। যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের হয়ে কথা বলব।”
