AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2026: দ্বিতীয় মহাসপ্তমীতে রাত যত বাড়ল, মণ্ডপে মণ্ডপে পাল্লা দিয়ে বাড়ল ভিড়ও

Crowd in Puja Pandals: মিলেনিয়াল থেকে জেন জি, সবাই ব্যস্ত নিজেদের মুঠোফোনে মুহূর্তকে বন্দি করতে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাওয়া দাওয়া ও সেলফি তোলার ধুমও। আগামীকাল অর্থাৎ সোমবার মহাষ্টমীর পূজা ও সন্ধিপূজা। সেই উপলক্ষে সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্যও বন্ধ রাখা হবে।

Durga Puja 2026: দ্বিতীয় মহাসপ্তমীতে রাত যত বাড়ল, মণ্ডপে মণ্ডপে পাল্লা দিয়ে বাড়ল ভিড়ও
মহাসপ্তমীর ভিড়Image Credit: TV9 Bangla
| Updated on: Oct 18, 2026 | 11:02 PM
Share

কলকাতা: আজ দুর্গাপুজোর মহাসপ্তমীর দ্বিতীয় দিন। বহুদিন পর ২ দিন ধরে হচ্ছে মহাসপ্তমী। ইতিমধ্যেই সপ্তমীর ঠাকুরকে দেখার জন্য জনস্রোত নেমেছে শহরের রাস্তায়। যত রাত বাড়ছে, তত মানুষের ঢল নামছে রাজপথে। উৎসবের আলোয় উজ্জ্বল শহর কলকাতা। থিমের সঙ্গে সাবেকিয়ানার হালকা একটা লড়াই দেখা যাচ্ছে শহরের নানা অঞ্চলে। জেলা থেকে শহর, ঠাকুর দেখার ধুম বাড়ছে ক্রমশ।

আগামীকাল মহাষ্টমী। সন্তোষ মিত্র স্কোয়ার, দেশপ্রিয় পার্ক, জগৎ মুখার্জী পার্ক, বাগবাজার সর্বজনীন – শহরের বিখ্যাত ও ঐতিহ্যবাহী এই দুর্গামণ্ডপের মানুষের ভিড় উপচে পড়েছে। মিলেনিয়াল থেকে জেন জি, সবাই ব্যস্ত নিজেদের মুঠোফোনে মুহূর্তকে বন্দি করতে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে খাওয়া দাওয়া ও সেলফি তোলার ধুমও। এর মধ্যেই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, ভিআইপি বলে কিছু থাকবে না। ভিআইপি পাস, লাইন ব্যবহার করা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। বহু প্যান্ডেলে ভিআইপি লাইন খুলে দিয়ে সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে প্রবেশ করানো হচ্ছে। এমনকি পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখান ভিড় হবে, সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে।

ইতিমধ্যেই বাকি পুজো যেন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই জন্যে ৯ জন আইপিএসকে পুজোর ডিউটিতে নিয়ে এল লালবাজার। বর্তমানে যুক্ত না থাকলেও অতীতে এখানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এমন ৯ জন অফিসারকে নিয়ে আসা হয়েছে। আজ বিকাল থেকেই তাঁদের লালবাজারে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার মহাষ্টমীর পুজো ও সন্ধিপুজো। সেই উপলক্ষে সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুদিয়ালি ক্লাবের পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্যও বন্ধ রাখা হবে। পুজো উপলক্ষে গোটা রাত চালানো হবে ট্রেন ও মেট্রো। এর ফলে গভীর রাতেও ট্রেন ও মেট্রো পরিষেবা পেতে কোনও সমস্যা হবে না দর্শনার্থীদের। আশা করা হচ্ছে, আগামী ২ দিন অর্থাৎ মহাষ্টমী ও মহানবমীতে আরও ভিড় হবে ঠাকুর দেখার জন্য। সেই মতোই বাড়তি দায়িত্ব নিয়ে তৈরি রয়েছে রাজ্যের পুলিশ বিভাগও।

Follow Us