Holi Special Train : দোলে পুরী যেতে চাইছেন, কিন্তু টিকিট পাচ্ছেন না? স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

Holi Special Train : যাঁরা পুরী যাওয়ার জন্য ট্রেন পাচ্ছেন না, তাঁদের জন্য সুখবর । শিয়ালদহ থেকে মালতীপাটপুর হোলি স্পেশাল ট্রেন থামবে মোট ৮টি স্টেশনে । তার মধ্যে রয়েছে ভূবনেশ্বর । তাই যাঁরা পুরী যেতে চাইছেন, চটপট টিকিট কেটে ফেলুন । ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত পরিষেবা মিলবে । প্রতি শুক্রবার শিয়ালদহ ছেড়ে পরের দিন মালতীপাটপুরে পৌঁছবে। কোন সময়ে কোথা থেকে ছাড়বে ট্রেন, জেনে নিন বিস্তারিত ।

Holi Special Train : দোলে পুরী যেতে চাইছেন, কিন্তু টিকিট পাচ্ছেন না? স্পেশ্যাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের
দুই জোড়া স্পেশ্যাল ট্রেন ঘোষণাImage Credit source: x

|

Feb 23, 2026 | 8:03 PM

কলকাতা : দোল মানেই ছুটি। বসন্ত উৎসবে ঘুরতে যাওয়ার সেরা সময়। অনেকেই হয়তো প্ল্যানও করে ফেলেছেন। কিন্তু, ট্রেনের টিকিট পাচ্ছেন না? এবার যাত্রীদের সুবিধার্থে বড় ঘোষণা করল পূর্ব রেল। টিকিটের চাহিদার কথা মাথায় রেখেই দুই জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ-মালতিপাটপুর রুটে ও ডানকুনি-আনন্দ বিহার রুটে স্পেশ্যাল ট্রেন ঘোষণা করা হয়েছে।

যাঁরা পুরী যাওয়ার জন্য ট্রেন পাচ্ছেন না, তাঁদের জন্য সুখবর । শিয়ালদহ থেকে মালতীপাটপুর হোলি স্পেশাল ট্রেন থামবে মোট ৮টি স্টেশনে । তার মধ্যে রয়েছে ভূবনেশ্বর । তাই যাঁরা পুরী যেতে চাইছেন, চটপট টিকিট কেটে ফেলুন । ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত পরিষেবা মিলবে । প্রতি শুক্রবার শিয়ালদহ ছেড়ে পরের দিন মালতীপাটপুরে পৌঁছবে। কোন সময়ে কোথা থেকে ছাড়বে ট্রেন, জেনে নিন বিস্তারিত ।

শিয়ালদহ-মালতীপাটপুর

রাত ১১টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে ট্রেন ছাড়বে । মালতীপাটপুরে পৌঁছবে পরের দিন সকাল ৯টা ৩৫ মিনিটে। অন্যদিকে, মালতীপাটপুর থেকে প্রতি শনিবার ট্রেন চলবে । দুপুর ৩টে ৪০ মিনিটে ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ২টোর সময়।

কোথায় কোথায় থামবে ট্রেন

ট্রেনটি থামবে আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে।

উৎসবমুখর ভ্রমণকে আরও সহজ করার জন্য ডানকুনি এবং আনন্দ বিহার টার্মিনালের মধ্যে বিশেষ পরিষেবাও চালাবে পূর্ব রেল। ডানকুনি-আনন্দ বিহার টার্মিনাল হোলি স্পেশাল ট্রেন চলবে প্রতি শনিবার । পরিষেবা পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত । কখন কোন সময় ট্রেন ছাড়বে, জেনে নিন

ডানকুনি-আনন্দ বিহার টার্মিনাল

ডানকুনি থেকে রাত ১২টা ২০ মিনিট নাগাদ ট্রেন ছাড়বে। আনন্দ বিহারে পৌঁছবে পরের দিন সকার ১১টা নাগাদ। অন্যদিকে, আনন্দ বিহার থেকে ট্রেন ছাড়বে দুপুর ৩টে নাগাদ । ডানকুনি পৌঁছবে রাত সাড়ে ১১টা নাগাদ।

কোথায় কোথায় থামবে ট্রেন

ট্রেন থামবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর,ঝাঝা, কিউল, শেখপুরা, নওয়াদা, তিলাইয়া, গয়া, অনুগ্রহ নারায়ণ রোড, ডেহরি অন সোনে, সাসারাম, ভবুয়া রোড, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ জংশন, গোবিন্দপুরী, ইটাওয়া এবং টুন্ডলা।

অনলাইন-অফলাইন দু-ভাবেই টিকিট কাটা যাবে। তাই আর দেরি করবেন না। ব্যাগ গুছিয়ে ফেলুন। তার আগে ঝটপট কেটে ফেলুন টিকিট।