AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coal Scam: ওর গন্ধ পেয়েই কয়লা কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল ED-CBI, সেই লালা এখন কোথায়?

Lala in Coal Scam: এই দাপুটে কয়লা মাফিয়ার উত্থান ছিল অত্যন্ত সাধারণ। পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভামুরিয়া গ্রামের এক ইসিএল কর্মীর সন্তান লালা একসময় পেটের তাগিদে মাছ বিক্রি করতেন। কিন্তু ক্ষমতার আকাঙ্ক্ষা ও খনির ‘গুপ্তধন’ হাতানোর নেশা তাঁকে দ্রুত অপরাধের দুনিয়ার একেবারে শীর্ষে পৌঁছে দেয়।

Coal Scam: ওর গন্ধ পেয়েই কয়লা কেলেঙ্কারির তদন্ত শুরু করেছিল ED-CBI, সেই লালা এখন কোথায়?
কয়লা পাচারের কিংপিন অনুপ মাঝিImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 08, 2026 | 8:16 PM
Share

কলকাতা: রাজ্যে গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে এক বিশাল আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। যার শিকড় পৌঁছেছিল এক্কেবারে প্রশাসনের উঁচুতলা পর্যন্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির দাবি, ইসিএল-এর খনি থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার কয়লা উত্তোলন করে সেই অর্থ প্রভাবশালীদের অ্যাকাউন্টে পাঠানো হতো। বিশেষ করে করোনার ভয়াবহ সংক্রমণের সময়ও এই পাচার চক্র সক্রিয় ছিল। এই গোটা কারবারের মূল পান্ডা হিসেবে উঠে আসে অনুপ মাজি ওরফে লালার নাম, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি লুকআউট নোটিসও জারি করেছিল সিবিআই। সেই লালা এখন কোথায় আছে? 

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। ইসিএল-এর অত্যন্ত গোপনীয় সার্ভে রিপোর্ট বা সমীক্ষার তথ্য মোটা অঙ্কের বিনিময়ে পৌঁছে যেত লালার হাতে। লিজপ্রাপ্ত জমির বাইরে কোথায় কয়লা পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই খবর আগাম পেয়েই ২৬৮টি জমি নিজের দখলে নিয়েছিলেন এই কয়লা মাফিয়া। খোদ ইসিএল আধিকারিকদের একটি অংশের মদতে কয়েক কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠেন তিনি। 

মাছ বিক্রেতা থেকে কয়লা সাম্রাজ্যের অধিপতি

অথচ এই দাপুটে কয়লা মাফিয়ার উত্থান ছিল অত্যন্ত সাধারণ। পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভামুরিয়া গ্রামের এক ইসিএল কর্মীর সন্তান লালা একসময় পেটের তাগিদে মাছ বিক্রি করতেন। কিন্তু ক্ষমতার আকাঙ্ক্ষা ও খনির ‘গুপ্তধন’ হাতানোর নেশা তাঁকে দ্রুত অপরাধের দুনিয়ার একেবারে শীর্ষে পৌঁছে দেয়। সিনেমার চিত্রনাট্যের মতোই মাছ বিক্রেতা থেকে কয়লা সাম্রাজ্যের অধিপতি হয়ে ওঠার কাহিনী উঠে আসে কেন্দ্রীয় তদন্তেই। যা দেখে চোখ কপালে উঠে যায় বঙ্গবাসীর। 

কোথায় লালা? 

সূত্রের খবর, এই মুহূর্তে অনুপ মাজি ওরফে লালা পুরুলিয়াতেই আছেন। সুপ্রিম কোর্টের রক্ষা কবজে ছিলেন। কয়লা চুরি ও পাচার কাণ্ডে প্রিন্সিপাল এক্যুইস্ট তথা মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালাকে গ্রেফতার করা যায়নি সুপ্রিম কোর্টের রক্ষাকবজ থাকায়। তবে গ্রেফতার না করা গেলেও ২০২৪ সালের মে মাস থেকে গৃহবন্দি করতে পারে বলে জানায় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ওই বছর ১৪ মে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। ওইদিনই বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছিলেন লালা। আদালতে বলা হয়, তার বাড়ি পুরুলিয়া জেলায়। জেলার বাইরে যেতে পারবেন না। তাকে জেলাতেই থাকতে হবে। কলকাতা বা দিল্লি যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে।

Follow Us