AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Protest Against ED: ইডির গাড়ি বেরতেই উঠল ‘জয় বাংলা’ স্লোগান, সেক্টর ফাইভ ছাড়লেন সুজিতরাও

ED Raid in I-PAC Office: ইডি যখন পার্কিং থেকে তাঁদের গাড়িটিকে নিয়ে রাস্তায় ওঠে, সেই সময় বাইরে স্লোগান দিতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় তদন্তকারীদের ঘিরে উঠল 'জয় বাংলা' স্লোগান। বলে রাখা প্রয়োজন, শুধু ইডি নয়, তদন্তকারীরা বেরিয়ে যেতেই এলাকা ছেড়েছেন তৃণমূল নেতা ও রাজ্য়ের মন্ত্রীরাও। এদিন বেলা থেকেই সেক্টর ফাইভের ওই বহুতলের নীচে উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বসু।

Protest Against ED: ইডির গাড়ি বেরতেই উঠল 'জয় বাংলা' স্লোগান, সেক্টর ফাইভ ছাড়লেন সুজিতরাও
ইডির বিরুদ্ধে 'জয় বাংলা' স্লোগানImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 08, 2026 | 7:21 PM
Share

কলকাতা: টানা ১২ ঘণ্টা ধরে চলল অভিযান। বিধাননগরে অফিস পাড়ায় রাজ্যের শাসকশিবিরের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা I-PAC-এর অফিসে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঢুকেছিল, সেই সময় অফিসে কয়েকজন মাত্র কর্মী উপস্থিত ছিলেন। কিন্তু দিনশেষে ইডি আধিকারিকরা যখন বেরল, সেই সময় I-PAC-র ওই অফিসের নীচে যেন পা রাখার জায়গা নেই। কোথাও দাঁড়িয়ে পুলিশ, কোথাও আবার কেন্দ্রীয় বাহিনী। দিনভর রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্র ছিল এই অফিস।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার একটু পরে I-PAC-এর অফিস ছাড়েন ইডি আধিকারিকরা। হাতে বেশ কয়েকটি নথি নিয়ে ১১ তলা থেকে নীচের পার্কিংয়ে নামেন তারা। নথিগুলি রেখে দেন গাড়িতে। সেই সময় বাইরে বেড়ে যায় জমায়েত। ওঠে স্লোগান। প্রশ্ন ওঠে, ‘কী নিয়ে যাচ্ছে ইডি?’

ইডি যখন পার্কিং থেকে তাঁদের গাড়িটিকে নিয়ে রাস্তায় ওঠে, সেই সময় বাইরে স্লোগান দিতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকরা। কেন্দ্রীয় তদন্তকারীদের ঘিরে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। বলে রাখা প্রয়োজন, শুধু ইডি নয়, তদন্তকারীরা বেরিয়ে যেতেই এলাকা ছেড়েছেন তৃণমূল নেতা ও রাজ্য়ের মন্ত্রীরাও। এদিন বেলা থেকেই সেক্টর ফাইভের ওই বহুতলের নীচে উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বসু। উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। ইডি বেরতেই রওনা দেন তাঁরাও।

ইডির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ

সকাল থেকে I-PAC-এর অফিস ও সংশ্লিষ্ট সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। একটি আর্থিক কেলেঙ্কারির মামলাতেই ইডি-র‌্যাডারে প্রতীক। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার চলে অভিযান। অবশ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘তৃণমূলের নথি চুরি’ করতে এসেছিল। এদিন তিনি বলেন, ‘ভোটের কৌশল ছিনতাই করেছে। ওরা সব তথ্য ট্রান্সফার করছে। এটাকে আমি অপরাধ বলে মনে করি।’ এই প্রসঙ্গে I-PAC-কে তৃণমূলের ‘অথোরাইজড টিম’ বলে অভিহিত করে মমতার সংযোজন, ‘বিজেপির মতো এত বড় ডাকাতি দেখিনি। ‘

তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
তোপ দেগেই ক্ষান্ত হলেন না, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে FIR শওকত মোল্লার
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বিজেপি নেত্রীও যুবসাথী নিচ্ছেন?
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
বাড়ছে সাইবার প্রতারণা, বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
২ কোটি খরচে এই স্ক্যানার কিনছে কলকাতা পুলিশ
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
বাবরের নামে মসজিদ তৈরিতে নিষেধাজ্ঞা জারির আবেদন, কী বলল শীর্ষ আদালত?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
ফুটপাথই 'সংসার', লক্ষ্মীর ভান্ডারেই কি সন্তুষ্ট ওরা?
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
বেলডাঙায় অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে NIA
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
মমতা-অভিষেক বৈঠক, বিধানসভা ভোটে যুব প্রজন্মের কারা পাবেন টিকিট?
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?
SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?