AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED, নাকতলার বাড়ি ঘিরে ফেলল সেন্ট্রাল ফোর্স

ইডি গ্রেফতার করার পর জেলে যেতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ২০২৬-এর বিধানসভা ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁকে ইডি-র তরফে তিনবার চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। বারবার গরহাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছেছে ইডি।

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED, নাকতলার বাড়ি ঘিরে ফেলল সেন্ট্রাল ফোর্স
প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ইডিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 11:30 AM
Share

কলকাতা: ভোটের মুখে ফের রাজ্যে তৎপর হয়েছে ইডি। গত কয়েকদিন ধরে রেশন দুর্নীতির তদন্তে তল্লাশি চলছে জায়গায় জায়গায়। আর শনিবার ফের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় সংস্থা। কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। এবার ফের কেন ইডি আধিকারিকরা তাঁর বাড়িতে পৌঁছলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সকালেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নাকতলার বাড়িতে পৌঁছে যান। প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।

ইডি সূত্রে খবর, এসএসসি-র একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। তাঁকে তিনবার চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তাঁর আইনজীবী জানিয়েছিলেন, প্রয়োজনে আধিকারিকরা পার্থর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। বারবার গরহাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে পৌঁছেছে ইডি। জানা গিয়েছে, বাড়িতে তল্লাশির পাশাপাশি পার্থকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০২২-এর ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তারপর সিবিআই-এর মামলাতেও শ্যোন অ্যারেস্ট করা হয় তাঁকে। তারপর থেকে বারবার আদালতে জামিনের আবেদন জানিয়েছেন তিনি। গত বছরের নভেম্বর মাসে জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন পার্থ। এবার ভোটের মুখেই তাঁর বাড়িতে ইডি তল্লাশি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত কয়েকদিনে দেবাশিস কুমার, সুজিত বসু, রথীন ঘোষের মতো বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থীদের তদন্তের আওতায় এনেছে ইডি। শনিবারও সুজিত বসু, রথীন ঘোষের হাজিরা দেওয়ার কথা ছিল ইডি দফতরে। ইতিমধ্যেই সুজিত বসুর হয়ে পৌঁছে গিয়েছেন তাঁর ছেলে সমুদ্র বসু। তবে পার্থ চট্টোপাধ্যায় এবার তৃণমূলের টিকিট পাননি।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের