AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandranath Sinha: বছরের শুরুটা ভাল কাটল না চন্দ্রনাথের, মন্ত্রীর ৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ED Raid: ইডি চার্জশিটে আরও উল্লেখ করেছে, চন্দ্রনাথ ১৫৯ জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন। প্রত্যেকের থেকে গড়ে ৮ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে মনে করছে ইডি। সেই মোতাবেক ১৫৯*৮ অর্থাৎ ১২.৭২ কোটির হিসাব  দিচ্ছে ইডি। কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জমির হিসেব কষে এই টাকার হিসেব চার্জশিটে দেখাতে পারেনি ইডি।

Chandranath Sinha: বছরের শুরুটা ভাল কাটল না চন্দ্রনাথের, মন্ত্রীর ৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
চন্দ্রনাথ সিনহাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 02, 2026 | 8:13 PM
Share

কলকাতা: বছর শুরু ভাল কাটলো না কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও দুই ছেলের নামে থাকা ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালতে জানিয়েছে ইডি।  বাজার, ফ্ল্যাট, জমি মিলিয়ে ৩ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। রেজিট্রেশনের সময় যে দামে কেনা হয়েছিল সেই মূল্য ধরেই বাজেয়াপ্ত। বর্তমান বাজারদর দ্বিগুণ। চন্দ্রনাথ প্রমাণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে এই সম্পত্তি নিলাম করতে পারবে ইডি।

উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটে উল্লেখ করেছে, প্রাথমিকে চাকরি বেঁচে চন্দ্রনাথের পকেটে ১২.৭২ কোটি টাকা গিয়েছে। মন্ত্রী ইডিকে ‘অবৈধ’ আয়ের হিসেব দিতে পারেননি বলে অভিযোগ।

ইডি চার্জশিটে আরও উল্লেখ করেছে, চন্দ্রনাথ ১৫৯ জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন। প্রত্যেকের থেকে গড়ে ৮ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে মনে করছে ইডি। সেই মোতাবেক ১৫৯*৮ অর্থাৎ ১২.৭২ কোটির হিসাব  দিচ্ছে ইডি। কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জমির হিসেব কষে এই টাকার হিসেব চার্জশিটে দেখাতে পারেনি ইডি। হেফাজতে না নিলে মন্ত্রীর থেকে বাকি টাকার হিসাব মিলবে না বলে দাবি।

গত অগাস্টেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে তদন্তে তৎপর ইডি। ইডি সূত্রে খবর,  রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তাঁর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।

Follow Us
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
প্রায় ১ ঘণ্টা থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার