AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Summons Subhasish Chakraborty: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুভাশিসকে তলব ED-র

Subhasish Chakraborty:এখানে উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী হলেন শুভাশিস। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরের MP। সেই সময় কুঁদঘাট, বেহালার মতো জায়গায় প্রচুর তরুণ যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়েছিলেন। সেই অনুগামীদের মধ্যে যেমন ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তেমনই একজন ছিলেন শুভাশিস চক্রবর্তী

ED Summons Subhasish Chakraborty: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুভাশিসকে তলব ED-র
শুভাশিস চক্রবর্তীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 2:27 PM
Share

কলকাতা: একুশে জুলাই (21 July)-এর পরের দিনই তৃণমূলের তহবিল মামলায় অ্যাকশনে ইডি (ED)। তৃণমূলের তহবিলে ‘চেক সাইনিং অথারিটি’শুভাশিস চক্রবর্তী তলব করল ইডি। তবে একুশে জুলাইয়ের কাজে ব্যস্ত থাকার জন্য শুভাশিস সময় চেয়েছিলেন। কিন্তু নতুন করে আর সময় দেওয়া হয়নি।

ইডি সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের মোট তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। জানা যাচ্ছে, এর মধ্যে একটি ‘চেক সাইনিং অথারিটি’ হিসাবে নাম ছিল শুভাশিস চক্রবর্তীর। সেই কারণে তলব করা হয়েছে শুভাশিসকে। তবে জানা যাচ্ছে, বাকি ‘চেক সাইনিং অথারিটি’-দেরও তলব করতে চান কেন্দ্রীয় গোয়ান্দারা। এই অ্যাকাউন্টের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন গোয়েন্দারা। অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে, সেই টাকা কীসে কীভাবে খরচ হয়েছে তার বিস্তারিত তথ্য, আর যখন টাকা তোলা হয়েছে কীসের ভিত্তিতে টাকা তোলা হয়েছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চাইবেন আধিকারিকরা। তবে, গুরুত্বপূর্ণ তথ্য যে, ‘চেক সাইনিং অথারিটি’ নাম আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েনেরও। ফলত, তাঁদেরও ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে বলে খবর।

এখানে উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী হলেন শুভাশিস। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাদবপুরের MP। সেই সময় কুঁদঘাট, বেহালার মতো জায়গায় প্রচুর তরুণ যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হয়েছিলেন। সেই অনুগামীদের মধ্যে যেমন ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তেমনই একজন ছিলেন শুভাশিস চক্রবর্তী। তিনি কোনও দিন ক্যারিশ্মাটিক ছিলেন না। তবে দক্ষ সংগঠক। বেশির ভাগ সময়ই শুধু তৃণমূল কংগ্রেসটুকুই করেছে। কোনও দিনই দলবদল করেননি তিনি। সেই প্রথম থেকে এখনও পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। এবার তাঁকেই তলব।

Follow Us