Commission on Chandrima: সত্যিই কি চিৎকার করেছিলেন? চন্দ্রিমাকে ঠিক কী বলেছিলেন জ্ঞানেশ কুমার?

EC:আজ সর্বদল বৈঠক ছিল। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করে জানান, তাঁর উপর চিৎকার করেছেন জ্ঞানেশ কুমার। রাজ্যের মন্ত্রীকে বলেছেন, "ডোন্ট সাউট"। তবে কমিশনের জবাব উল্টো। সূত্রের খবর, CEC এর সঙ্গে বৈঠকে শুরুতে বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর খুব শান্ত ছিলেন ছিলেন।

Commission on Chandrima: সত্যিই কি চিৎকার করেছিলেন? চন্দ্রিমাকে ঠিক কী বলেছিলেন জ্ঞানেশ কুমার?
নির্বাচন কমিশন কী বললImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 09, 2026 | 8:46 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলেরই অভিযোগ ছিল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কিন্তু সেই নিয়ে কোনও রকম মন্তব্যই করতে দেখা যায়নি কমিশনকে। তবে সোমবারের ঘটনা উল্টো। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করছেন, জ্ঞানেশ কুমার তাঁর উপর চিৎকার করে ‘ডোন্ট সাউট’ বলেছে। এবার সন্ধেবেলায় সেই নিয়েই মুখ খুলল কমিশন। কী হয়েছিল ভিতরে সবটা জানাল তারা।

আজ সর্বদল বৈঠক ছিল। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করে জানান, তাঁর উপর চিৎকার করেছেন জ্ঞানেশ কুমার। রাজ্যের মন্ত্রীকে বলেছেন, “ডোন্ট সাউট”। তবে কমিশনের জবাব উল্টো। সূত্রের খবর, CEC এর সঙ্গে বৈঠকে শুরুতে বলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর খুব শান্ত ছিলেন ছিলেন। তারপর চন্দ্রিমা ভট্টাচাৰ্য ঝাঁঝাল ভাষাতেই কথা বলেছেন। সূত্রের খবর, এরপর সব দাবি লেখা কাগজ নিয়ে পড়তে শুরু করেন মন্ত্রী। কমিশনের অভিযোগ,কয়েকটি পয়েন্ট পড়ার পর হঠাৎ তিনি চিৎকার করে পড়তে শুরু করেন। তখনই CEC বলেন, “ম্যাডাম আপনি শান্ত হন।” পাল্টা চন্দ্রিমা বলেন, “আসলে রাজনৈতিক দলের নেত্রী তাই চিৎকার করেই কথা বলা অভ্যাস আমার।” এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রাজীব। সব শেষে ফর্ম ৭ নিয়ে কয়েকটি কথা বলেন রাজীব কুমার।

Follow Us