Bhabanipur: ফের ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর নিয়ে এল চিঠি

Election Commission: সোমবার একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসার বদল করে নির্বাচন কমিশন। তারই মধ্যে ছিল সুরজিৎ রায়ের নাম। তিনি সেই নন্দীগ্রামের বিডিও ছিলেন, যে কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এবার সেই শুভেন্দু ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা খোদ মমতার প্রতিপক্ষ। তাই রিটার্নিং অফিসার নিয়েও বেশি সতর্ক তৃণমূল।

Bhabanipur: ফের ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর নিয়ে এল চিঠি
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 27, 2026 | 7:51 AM

কলকাতা: যত কাণ্ড ভবানীপুরে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিকে রিটার্নিং অফিসার পদে বসিয়েছে কমিশন, এমন অভিযোগ তুলে সরব তৃণমূল। চিঠি গেল নির্বাচন কমিশনের সদর দফতরে। এরপরই পদক্ষেপ করল কমিশন। রাজ্যের কাছে চাওয়া হল নাম। নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুরের রিটার্নিং অফিসার করায় আপত্তি ছিল তৃণমূলের। সরব হয়েছিলেন এই কেন্দ্রের প্রার্থী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।

গত সোমবার একসঙ্গে ৭৩ জন রিটার্নিং অফিসার বদল করে নির্বাচন কমিশন। তারই মধ্যে ছিল সুরজিৎ রায়ের নাম। তিনি সেই নন্দীগ্রামের বিডিও ছিলেন, যে কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। আর এবার সেই শুভেন্দু ভবানীপুরের বিজেপি প্রার্থী তথা খোদ মমতার প্রতিপক্ষ। তাই রিটার্নিং অফিসার নিয়েও বেশি সতর্ক তৃণমূল।

সূত্রের খবর, দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে দুটি চিঠি পাঠায় তৃণমূল। গত ২৪ মার্চ ওই চিঠি পাঠানো হয়েছে। এরপরই কমিশনের তরফে একটি পাল্টা চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিব দুষ্যন্ত নারিওয়ালাকে। সেখানে রিটার্নিং অফিসার হিসেবে তিনজনের নামের পরামর্শ চাওয়া হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে ফের ২৩ জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে কমিশনের তরফে। যাদবপুর, কাঁথি, হলদিয়া, ময়না, সোনামুখী সহ একাধিক কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল করা হয়েছে। যে কোনও কেন্দ্রের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Follow Us