AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া কমিশন, কী নির্দেশ দিল?

Security of BLOs: কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।” দিন তিনেক আগে উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাঁর বাড়িতে ইট ছোড়া হয় এবং দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বিএলও-রা।

SIR in Bengal: বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া কমিশন, কী নির্দেশ দিল?
ফাইল ফোটোImage Credit: Social Media
| Edited By: | Updated on: Dec 13, 2025 | 9:59 AM
Share

কলকাতা: আর তিনদিন পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে বুথ লেভেল অফিসার (বিএলও) ও এসআইআর-র কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। বিএলও-দের উপর কোনওরকম হিংসার ঘটনা হলে দ্রুত এফআইআর করার নির্দেশ দিল। এই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে কমিশন। যদি কোনও বিএলও-র উপর হিংসার ঘটনায় এফআইআর না করা হয়, তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, বিএলও ও এসআইআর-র কাজে যুক্ত অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বিএলও-দের উপর হিংসার ঘটনা ঘটলেই দ্রুত এফআইআর করতে হবে। রাজ্যের সমস্ত ডিইও (জেলাশাসকরা এই পদে রয়েছেন)-কে এই নির্দেশ দেওয়ার জন্য সিইও-কে জানিয়েছে কমিশন। বিএলও ও অন্য অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত পদক্ষেপ করতেও বলেছে কমিশন। বিষয়টি তৎপরতার সঙ্গে সমস্ত ডিইও-কে জানানোর জন্য সিইও-কে চিঠিতে জানানো হয়েছে।

ওয়াকিবহাল মহল বলছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন জায়গায় বিক্ষোভের আশঙ্কা রয়েছে। যেহেতু, বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করেছেন, তাঁরা বিক্ষোভের মুখে পড়তে পারেন। তাই তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কমিশন।

কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছিলেন, “বিএলও-রা হুমকির মুখে আছেন। এটা একটা সিরিয়াস বিষয়। বিএলও-দের নিরাপত্তা দিতে হবে।” দিন তিনেক আগে উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তাঁর বাড়িতে ইট ছোড়া হয় এবং দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বিএলও-রা। বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান তাঁরা। এবার কমিশন নির্দেশ দিল, বিএলও-দের উপর এরকম কোনও হিংসার ঘটনা ঘটলেই এফআইআর করতে হবে। অন্যথায় দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত