AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Force: একের পর এক সেন্ট্রাল ফোর্সের জওয়ান কেন অসুস্থ হয়ে পড়লেন? আজই রিপোর্ট চায় কমিশন

Electon Commission: অসুস্থ হয়ে পড়লেন একের পর এক জওয়ান। অসুস্থ ২৪ জন জওয়ানকেই তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জন জওয়ান এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Central Force: একের পর এক সেন্ট্রাল ফোর্সের জওয়ান কেন অসুস্থ হয়ে পড়লেন? আজই রিপোর্ট চায় কমিশন
ফাইল ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 1:51 PM
Share

কলকাতা: ভরসন্ধ্যায় হঠাৎ অসুস্থ একের পর এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটের মাত্র এক সপ্তাহ আে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। সেই ইস্যুতে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবারের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা, কেন অসুস্থ হয়ে পড়লেন জওয়ানরা, সে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

ভোটের নিরাপত্তা সামলাতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন স্কুল বা অন্যান্য ভবনে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেরকমই তুফানগঞ্জের একটি স্কুলে ছিলেন জওয়ানরা। বুধবার সন্ধ্যায় আচমকা ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এছাড়াও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে।  চিকিৎসকরা প্রাথমিকভাবে জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তবে ওই জওয়ানরা নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করছিলেন বলে জানা গিয়েছে।

অসুস্থ জওয়ানরা পেটের তীব্র সমস্যায় ভুগতে শুরু করেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঠিক কোন খাবার থেকে এমনটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?