50000 for Girl Students: কলেজে পড়লেই ছাত্রীরা পাবেন ৫০ হাজার টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রীর
50000 for College Girl Students: অন্যদিকে হোম গার্ডদের বাড়ছে ২ হাজার টাকা। পাশাপাশি কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীদের জন্যও বড় ঘোষণা করেছে সরকার। এককালীন তাঁরা পেতে চলেছেন ৫০ হাজার টাকা। জোর দেওয়া হচ্ছে শহরাঞ্চলে খাদ্য সুরক্ষাতেও।

কলকাতা: আশা ছিল। একবুক আশা নিয়ে বদলের বাংলায় বাজেট শুনতে বসেছিল বাঙালি। আশা পূরণ করল বিজেপি সরকার। একের পর এক জনমুখী ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য করলেন ৪,৩৮,৭৭৫.২৯ কোটি টাকার বাজেট প্রস্তাব। তা নিয়েই জোর চর্চা গোটা বাংলায়।
আশাকর্মী এবং আইসিডিএস কর্মী, হোম গার্ড সকলেরই মাসিক যে পারিশ্রমিক দেওয়া হয় তাও বেড়ে যাচ্ছে। আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বেড়ে হচ্ছে ৫ হাজার টাকা। আগের সরকারের আমলে তাঁরা করেছেন দীর্ঘ আন্দোলন। কিন্তু ভাগ্যের শিকে খুব একটা ছেঁড়েনি। অবশেষে বদলের বাংলায় পারিশ্রমিক বেড়ে গেল আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের।
অন্যদিকে হোম গার্ডদের বাড়ছে ২ হাজার টাকা। পাশাপাশি কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীদের জন্যও বড় ঘোষণা করেছে সরকার। এককালীন তাঁরা পেতে চলেছেন ৫০ হাজার টাকা। জোর দেওয়া হচ্ছে শহরাঞ্চলে খাদ্য সুরক্ষাতেও। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরাঞ্চলে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলিতে ডিম, মাছ ও সবজি-সহ পুষ্টিকর খাবার মাত্র ৫ টাকায় সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে আরও ২১০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
পাশাপাশি সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণির মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির প্রস্তাব। এই পদক্ষেপের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে সরকারের আশা। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের পাশাপাশি দ্বিতীয় বিমানবন্দর তৈরি হবে কল্যাণীর কাছে। এদিন সেই ঘোষণাও করেন।
