AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Visva Bharati University: হাইকোর্টে খারিজ এফআইআর, স্বস্তিতে বিদ্যুৎ

Visva Bharati University: দায়িত্ব নেওয়ার সময় থেকে অবসরের সময় পর্যন্ত, নানা ইস্যুতে লাগাতার বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ। কখনও পৌষ মেলা নিয়ে আবার কখনও অমর্ত্য সেনের সঙ্গে জমি মামলা নিয়ে বেড়েছিল সমস্যা। একাধিক বিষয়ে আশ্রমিক, রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল তাঁর।

Visva Bharati University: হাইকোর্টে খারিজ এফআইআর, স্বস্তিতে বিদ্যুৎ
বিদ্যুৎ চক্রবর্তী Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 5:05 PM
Share

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামে দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কোভিডের সময় বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সভাঘর বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রবেশে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। আশ্রম এলাকা নোটিস দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, সেই সময় এক ফ্রিল্যান্স চিত্র সাংবাদিক ভবনের ছবি তুলতে গেলে বাধার মুখে পড়েন। বচসাও হয়। ওই ঘটনায় মুখ খুলেছিলেন বিদ্যুৎ। তারপরই তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয় শান্তিনিকেতন পুলিশ স্টেশনে। এফআইআর দায়ের করেছিলেন ওই চিত্র সাংসবাদিক। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা বলে খবর।

সেই এফআইআর-ই খারিজ হয়ে গেল হাইকোর্টে। বিচারপতি শম্পা দত্ত পালের পর্যবেক্ষণ, যে সময় এফআইআর দায়ের হয়েছিল সেটার এখন কোনও বাস্তব ভিত্তি নেই। সে কারণেই শান্তিনিকেতন পুলিশ থানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করে দেন বিচারপতি। আদালতের এই রায়ে যে কিছুটা হলেও স্বস্তিতে বিদ্যুৎ তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে দায়িত্ব পাওয়ার পর থেকে অবসর নেওয়ার সময় পর্যন্ত, নানা ইস্যুতে লাগাতার বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ। কখনও পৌষ মেলা নিয়ে আবার কখনও অমর্ত্য সেনের সঙ্গে জমি মামলা নিয়ে বেড়েছিল সমস্যা। একাধিক বিষয়ে আশ্রমিক, রাজ্য সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল তাঁর। এমনকি তাঁর আমলে বিশ্বভারতীর বেশ কিছু পদক্ষেপ নিয়ে অসন্তোষও দেখা গিয়েছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এমনকী দায়িত্ব থেকে সরার পরেও ফলক বিতর্কেও নাম উঠেছিল তাঁর। যা নিয়েও বিস্তর শোরগোল শুরু হয়েছিল রাজনৈতিক থেকে নাগরিক মহলে।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?