AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Flipkart in West Bengal: বাংলায় বড় বিনিয়োগ? Flipkart-এর সিইও-র সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: বুধবার বিকেলে নবান্নে যান মুখ্যমন্ত্রী। তারপরই এই বৈঠক হয় বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর।

Flipkart in West Bengal: বাংলায় বড় বিনিয়োগ? Flipkart-এর সিইও-র সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর
Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 10:23 PM
Share

কলকাতা: পালাবদলের পর বাংলায় পরপর বিনিয়োগের বার্তা। সম্প্রতি লাক্স কোজি-র একটি কারখানার শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার নবান্নে ফের এক সংস্থার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart)-এর সিইও-র সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পেজে ছবি প্রকাশ করে সেই খবর জানানো হয়েছে।

বুধবার বিকেলে নবান্নে যান মুখ্যমন্ত্রী। তারপরই এই বৈঠক হয় বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর। উপস্থিত ছিলেন সংস্থার চিফ কর্পোরেট অফিসার রজনীশ কুমার ও অন্যান্য আধিকারিকরা। মূলত ই কমার্স সেক্টর নিয়ে কথা হয়েছে বলে জানানো হয়েছে।

কোনও বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। রাজ্যে শিল্প আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। ডানকুনিতে লাক্স কোজ়ির নতুন প্ল্যান্টের শিলান্যাস হয়েছে ইতিমধ্যেই। এছাড়া ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ করছে শ্যাম স্টিল। বিনিয়োগ করছে আমুল। এদিকে, পরপর সঞ্জীব গোয়েঙ্কা, করণ আদানিদের সঙ্গে বৈঠকও সেরেছেন শুভেন্দু অধিকারী। সমুদ্র বন্দর তৈরির কাজও এগিয়েছে অনেকটাই।

Follow Us