AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: ঘনঘন পড়বে বাজ, বাংলায় বড় দুর্যোগের আশঙ্কা, জেলায় জেলায় জারি অ্যালার্ট

Rain Forecast: বৃহস্পতিবার প্রায় ১৫ কিলোমিটার উল্লম্ব মেঘ তৈরি হয়েছিল দমদমে। তার জেরেই আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব। এমনকী মুখ্যমন্ত্রীর দাঁড়ানোর জন্য তৈরি করা সামিয়ানা উড়ে চলে যায়। দেড় ঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি। এবার সেই তাণ্ডব দেখতে চলেছে একাধিক জেলার মানুষ।

Weather Update: ঘনঘন পড়বে বাজ, বাংলায় বড় দুর্যোগের আশঙ্কা, জেলায় জেলায় জারি অ্যালার্ট
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 27, 2026 | 7:05 AM
Share

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে খারাপ আবহাওয়ার কারণে কীভাবে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে বাধা পায়, তা দেখেছে রাজ্যবাসী। উলম্ব মেঘের প্রভাবে আচমকা ঝমঝম করে বৃষ্টি নামে, সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া। এবার ঠিক সেরকম দুর্যোগের আশঙ্কা তৈরি হল রাজ্য়ের একাধিক জায়গায়। শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল আলিপুরের তরফে। এবার কমলা সতর্কতা জারি করা হল বেশ কয়েকটি জেলার জন্য।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগামী কয়েকদিন চলবে ঝড়-বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ, শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলা অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকার জন্য কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। ঘনঘন বাজ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।

বাদ যাবে না উত্তরবঙ্গও। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। শুক্রবার ও শনিবার সেখানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।

বৃহস্পতিবার প্রায় ১৫ কিলোমিটার উল্লম্ব মেঘ তৈরি হয়েছিল দমদমে। তার জেরেই আচমকা ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব। এমনকী মুখ্যমন্ত্রীর দাঁড়ানোর জন্য তৈরি করা সামিয়ানা উড়ে চলে যায়। দেড় ঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি। এবার সেই তাণ্ডব দেখতে চলেছে একাধিক জেলার মানুষ।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন