AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udayan Guha Arrest: এবার উদয়ন গুহকে তুলে নিল শুভেন্দুর পুলিশ, গাড়িতে ওঠার আগে বললেন, ‘আমি তো জানিই না কেন গ্রেফতার’

কলকাতায় তাঁর ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা। পুলিশ সূত্রে খবর, দিনহাটা থানা থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন বিধায়ক।

Udayan Guha Arrest: এবার উদয়ন গুহকে তুলে নিল শুভেন্দুর পুলিশ, গাড়িতে ওঠার আগে বললেন, 'আমি তো জানিই না কেন গ্রেফতার'
উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 17, 2026 | 1:48 PM
Share

কলকাতা:পালা বদলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হয় তৃণমূল কাউন্সিলর, নয়ত তৃণমূলের প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন বিভিন্ন অভিযোগে। এর মধ্য়েই ফের একবার গ্রেফতারির খবর। রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Arrest) গ্রেফতার। কলকাতায় তাঁর ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, আর্থিক তছরুপের মামলায় কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। যদিও, এটি একটি পুরনো মামলা।

পুলিশ সূত্রে খবর, উদয়নের বিরুদ্ধে এই মুহূর্তে ছয়টি অভিযোগ রয়েছে। তবে, এখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তোলাবাজির মামলায়। জানা যাচ্ছে, গত ১২ জুন শুক্রবার অভিযোগ দায়ের হয় উদয়নের বিরুদ্ধে। দিনহাটা মহকুমা হাসপাতালের ‘পিকু’ (শিশু বিভাগ) তৈরি করা হয়েছিল। সেই সময় একটি NGO-র নাম করে প্রচুর টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে। সেখান থেকেই অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার।

এছাড়া আর কী কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?

১) রতন বর্মন খুনের মামলা

২) পঞ্চ শহিদের মামলা

৩) একুশ সালে ভোট পরবর্তী হিংসা

8) দিনহাটা পুরসভা এলাকায় ঘরের জন্য টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে

এ দিন, পুলিশের গাড়িতে ওঠার আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বললেন, “আমি জানিই না কেন গ্রেফতার করেছে।” দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “উনি অনেক দুর্নীতি করেছেন। উনি এক নম্বরের নটোরিয়াস ক্রিমিনাল। আগেই গ্রেফতার করা উচিত ছিল। ভেবেছিলেন বেঁচে যাবেন। কিন্তু আইন সবার জন্য এক এটা পরিষ্কার।”

সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর উত্তরবঙ্গের অন্যতম দাপুটে নেতা উদয়ন। ক্ষমতায় একধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন বিরোধী উদ্দেশে। তৃণমূলেরই বিক্ষুব্ধ একাংশের দাবি, উদয়ন এতটাই ক্ষমতাশালী যে উত্তরবঙ্গের কাজকর্ম তাঁকে না জানিয়ে করা যেত না। টাকা না দিলে কোনও কাজই হত না। রাজ্যের পালা বদলের পর এবার ধীরে ধীরে অভিযোগকারীরা তাঁক বিরুদ্ধে সেই তোলাবাজিরই অভিযোগ করছেন।

Follow Us