Bengal Minister Nisith Pramanik: ছিলেন শাহের ডেপুটি, পুরনো অভিজ্ঞতার কাঁধে ভর করেই এবার শুভেন্দুর মন্ত্রিসভায় নিশীথ

Nisith Pramanik takes oath in Suvendu Adhikari’s Cabinet: রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, দক্ষিণে যেমন মতুয়া ভোটব্যাঙ্কে বরাবরের নজর ছিল বিজেপির, তেমনই উত্তরে রাজবংশী ভোট। বিগত কয়ের বছরে রাজবংশী সমাজের মধ্যে নিশীথের ক্রমবর্ধমান জনপ্রিয়তা উত্তরে বিজেপির শক্তি বৃদ্ধির পথে অনেকটাই সহায়ক হয়েছে।

Bengal Minister Nisith Pramanik: ছিলেন শাহের ডেপুটি, পুরনো অভিজ্ঞতার কাঁধে ভর করেই এবার শুভেন্দুর মন্ত্রিসভায় নিশীথ
বাংলার মন্ত্রী হলেন নিশীথ Image Credit source: PTI

May 09, 2026 | 3:42 PM

কলকাতা: আগে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ডেপুটি ছিলেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের। এবার বাংলায় বিজেপির সরকার তৈরি হতেই বড় দায়িত্ব সেই নিশীথ প্রামাণিকের কাঁধে। এদিন শুভেন্দু অধিকারী বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরপরই ৫ মন্ত্রী শপথ নেন। সেই তালিকাতেই রয়েছেন মাথাভাঙার বিধায়ক। যদিও এখনও দফতর বণ্টন হয়নি। অনেকেই বলছেন শীঘ্রই বড় কোনও দফতরের দায়িত্ব পেতে পারেন তিনি।   

রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে, দক্ষিণে যেমন মতুয়া ভোটব্যাঙ্কে বরাবরের নজর ছিল বিজেপির, তেমনই উত্তরে রাজবংশী ভোট। বিগত কয়ের বছরে রাজবংশী সমাজের মধ্যে নিশীথের ক্রমবর্ধমান জনপ্রিয়তা উত্তরে বিজেপির শক্তি বৃদ্ধির পথে অনেকটাই সহায়ক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন, তাঁরই পুরষ্কার পেলেন নিশীথ। কেউ আবার বলেছেন, অতীতে কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতা রয়েছে তরুণ বিধায়কের। সে ক্ষেত্রে রাজ্যপাট সামলানোর ক্ষেত্রেও তা কাজে লাগতে পারে। 

যদিও নিশীথের রাজনীতির শুরুটা তৃণমূলের হাত ধরে। পরে ফুল বদল। ২০১৯ সালে বিজেপির টিকিটে সাংসদ হন কোচবিহারের এই তরুণ। তারপর শুধুই উত্থান। এবার মাথাভাঙায় নিশীথ পান ১ লক্ষ ৪৩ হাজারের বেশি ভোট। ভোট শেয়ার ৫৯.২৭ শতাংশ। সেখানে তৃণমূল প্রার্থী পান ৮৬ হাজারের কিছু বেশি ভোট। আর বামেদের খাতায় মাত্র ৪ হাজার ৩০ ভোট। 

Follow Us