AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: রাজ্যে আসছে কমিশনের ‘ফুল বেঞ্চ’, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু

Election Commission: লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে ইতিমধ্যেই। পিছিয়ে নেই এ রাজ্যের দলগুলিও। জেলায় জেলায় প্রচার শুরু হয়েছে। এরই মধ্যে কমিশনের আধিকারিকদের রাজ্যের আসার খবর প্রকাশ্যে এসেছে।

Election Commission: রাজ্যে আসছে কমিশনের 'ফুল বেঞ্চ', লোকসভা ভোটের প্রস্তুতি শুরু
নির্বাচন কমিশনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 8:43 PM
Share

কলকাতা: লোকসভা ভোটের প্রস্তুতি যে শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলির প্রচার থেকেই তা স্পষ্ট। ভোট কবে, তা এখনও স্পষ্ট না হলেও হাতে আর খুব বেশি সময় নেই। এবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অর্থাৎ নির্বাচন কমিশনার সহ সব আধিকারিকরা আসবেন রাজ্যে। আগামী মার্চ মাসের শুরুতেই তাঁরা আসছেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে সব প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা।

সূত্রের খবর, রাজ্যে এসে নির্বাচন কমিশনার একাধিক বৈঠক করবেন। পুলিশ  ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। ভোটের সময় আইন-শৃঙ্খলা ঠিক রাখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা বলবেন তাঁরা। তবে ঠিক কবে কলকাতায় আসবে ফুল বেঞ্চ, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। ইতিমধ্যেই জোট একপাশে রেখে রাজ্যে একা লড়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য়দিকে, সম্প্রতি রাজ্যের একাধিক জেলায় রোড শো করে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মনে করা হচ্ছে, কয়েকদিনের মধ্য়েই লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগেই একাধিক নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। কোনওভাবেই রাজনৈতিক প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ