AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rose Valley: রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট সুখবর, ১ লক্ষের বেশি প্রতারিতদের টাকা ফেরাচ্ছে ED

Rose Valley News: এখানে উল্লেখ্য, রোজভ্যালির আরও ৪৫০ কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেয়েছিল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)। সূত্রের খবর, আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি।

Rose Valley: রোজভ্যালির আমানতকারীদের জন্য বিরাট সুখবর, ১ লক্ষের বেশি প্রতারিতদের টাকা ফেরাচ্ছে ED
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 27, 2026 | 9:32 PM
Share

কলকাতা: রোজভ্যালি গোষ্ঠীর প্রতারিত আমানতকারীদের ১২৭.৬৯ কোটি টাকা ফেরাল হাইকোর্ট গঠিত অ্যাসেট ডিসপোজাল কমিটি। জানা যাচ্ছে, ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে সমস্ত নথি যাচাইয়ের পর। সূত্রের খবর, রোজভ্যালি গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে সেই টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির মাধ্যমে জনসাধারণকে ফেরত দিচ্ছে ইডি।

জানা যাচ্ছে, অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপকুমার শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC) কলকাতা হাইকোর্টের নির্দেশে এই অর্থ ফেরানোর কাজ পরিচালনা করছে। এর আগে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমানতকারীদের জন্য ৫১৫ কোটি টাকারও বেশি বরাদ্দ করার ঘোষণা করেছিল। এখনও যে সকল আমানতকারীরা তাঁদের দাবির স্ট্যাটাস পরীক্ষা করতে কমিটির অফিসিয়াল পোর্টাল Rose Valley ADC অনুসরণ করতে পারেন।

এখানে উল্লেখ্য, রোজভ্যালির আরও ৪৫০ কোটি টাকা আমানতকারীদের ফেরানোর অনুমতি পেয়েছিল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি (ADC)। সূত্রের খবর, আমানতকারীদের ঠকানো টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করে রেখেছিল রোজভ্যালি। পরবর্তীতে যখন তদন্ত শুরু হয়, সেই তদন্ত চলাকালীন  ৩৩২.৭৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে FD ভাঙতেই আসে গ্রিন সিগন্যাল। আর এবার ১ লক্ষ ৭৩ হাজার ৩৫০ জন আমানতকারীকে এই টাকা ফেরত দেওয়া হয়েছে।

Follow Us