AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Goonda Daman Bill: বিলে সই করলেন না রাষ্ট্রপতি, নবান্নে ফেরত পাঠিয়ে দেওয়া হল ‘গুন্ডা দমন বিল’

Goonda Daman Bill Returned by President: প্রস্তাবিত এই ধারাটি কেন্দ্রের NDPS Act, 1985 ( Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) এর সঙ্গে সরাসরি মিলে যাচ্ছে। তাতে ভারতীয় সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ (Article 254) অনুযায়ী আইনি জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় এই বিলটি এখনও আইনে পরিণত হতে পারেনি।

Goonda Daman Bill: বিলে সই করলেন না রাষ্ট্রপতি, নবান্নে ফেরত পাঠিয়ে দেওয়া হল 'গুন্ডা দমন বিল'
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 10:07 AM
Share

কলকাতা:  গুন্ডা দমন বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠালেন রাষ্ট্রপতি। এনডিপিএস আইনের সঙ্গে বেশ কিছু ধারা মিলে যাচ্ছে।  তাই পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। বিলে সই করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  ২০২৬ সালের জুন মাসে এই বিলটি বিধানসভায় পাশ হয়েছিল। কেন্দ্রের পাঠানো নোটে জানানো হয়েছে যে, এই বিলের একটি নির্দিষ্ট ধারা মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে একটি সমান্তরাল প্রতিরোধমূলক আটক ব্যবস্থা তৈরি করতে পারে।

প্রস্তাবিত এই ধারাটি কেন্দ্রের NDPS Act, 1985 ( Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) এর সঙ্গে সরাসরি মিলে যাচ্ছে। তাতে ভারতীয় সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ (Article 254) অনুযায়ী আইনি জটিলতার পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন না মেলায় এই বিলটি এখনও আইনে পরিণত হতে পারেনি।

উল্লেখ্য, গত ১৩ জুলাই  পশ্চিমবঙ্গে কার্যকর হয়ে যায়  The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Act বা গুন্ডাদমন আইন। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এদিনই আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

কলকাতা হাইকোর্টও স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, অনুমোদন না পাওয়া পর্যন্ত এই আইন রাজ্যে কার্যকর করা সম্ভব নয়। শুরু থেকেই এই আইন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজ্যের পক্ষ থেকে বলা হয় ‘গুন্ডাদমন আইন’ লাগু হলে, প্রশাসন যদি মনে করে, কেউ জন-নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারেন বা কেউ বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে ঘটনার আগেই তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ ১ বছর পর্যন্ত আটক হিসাবে রাখা যাবে।

সঙ্গে বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা আগুন লাগিয়ে কোনও সরকারি বা ব্য়ক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। গুন্ডা দমন বিলে মূলত এই বিষয়টিই উল্লেখ করা রয়েছে।

Follow Us