AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্য জুড়ে অশান্তি নিয়ে সরব রাজ্যপাল, সোমবার বিকেলেই রাজভবন যাচ্ছেন মমতা

বিজেপির দাবি, ভোটে জিতেই প্রতিহিংসার রাজনীতি শুরু করছে তৃণমূল। অভিযোগ পৌঁছেছে রাজ্যভবনেও।

রাজ্য জুড়ে অশান্তি নিয়ে সরব রাজ্যপাল, সোমবার বিকেলেই রাজভবন যাচ্ছেন মমতা
ছবি - টুইটার
| Updated on: May 02, 2021 | 8:37 PM
Share

কলকাতা: ভোট মিটতেই দফায় দফায় রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে রাজ্য জুড়ে। একাধিক জেলায় বিজেপি কর্মী সমর্থকের মারধর, বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। বিজেপির দাবি, ভোটে জিতেই প্রতিহিংসার রাজনীতি শুরু করছে তৃণমূল। অভিযোগ পৌঁছেছে রাজ্যভবনেও। তারপরই শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপাল জগদীপ ধনখড় এ দিন টুইটে লেখেন, “মানুষের রায় মাথা পেতে স্বীকার করাই গণতন্ত্রের আসল মূল্যবোধ। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কোভিড গাইডলাইন মেনে চলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে স্বাগত জানাই। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন এবং রাজ্যের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলেছি।” বিভিন্ন হিংসার ঘটনা নিয়ে মমতাকে সব তথ্যও ব্যাখ্যা করেছেন বলে জানান ধনখড়।

টুইটে রাজ্যপাল জানিয়েছেন, মমতা তাঁকে আশ্বস্ত করেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন বলে টুইটে লেখেন রাজ্যপাল। সরকার গঠনের প্রস্তুতি শুরু করতে আগামিকাল সন্ধ্যা ৭ টায় তৃণমূল সুপ্রিমো রাজভবনে উপস্থিত হবে বলেও জানান রাজ্যপাল।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার