Topsia: বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীকে ফোনও করেছিলেন, তপসিয়ায় যুবকের মৃত্যুতে বাড়ছে রহস্য

Topsia Murder: বাড়ি থেকে বেরোনোর কিছু সময় পরে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলে সোনু। তারপর থেকেই আর ফোনে যোগাযোগ করে পাওয়া যাচ্ছিল না বলেই দাবি পরিবারের। রাতে প্রতিবেশীরা খবর দেয় এলাকার একটি বহুতলের নীচে পড়ে রয়েছে সোনু। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Topsia: বাড়ি থেকে বেরিয়ে স্ত্রীকে ফোনও করেছিলেন, তপসিয়ায় যুবকের মৃত্যুতে বাড়ছে রহস্য
যুবকের পরিজনImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 01, 2026 | 6:37 PM

কলকাতা: তপসিয়াতে যুবকের অস্বাভাবিক মৃত্যু। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবককে। মৃত শেখ সোনু (২৮)।  তিনি 44 E তিলজলা রোডের বাসিন্দা। পরিবারের দাবি, শেখ সোনু কর্মসূত্রে পরিবার নিয়ে বেঙ্গালুরুতে থাকতেন। গত বুধবার কলকাতায় আসেন। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি থেকে পরিচিত দুই বন্ধু সোনুকে ডেকে নিয়ে যায়।

বাড়ি থেকে বেরোনোর কিছু সময় পরে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলে সোনু। তারপর থেকেই আর ফোনে যোগাযোগ করে পাওয়া যাচ্ছিল না বলেই দাবি পরিবারের। রাতে প্রতিবেশীরা খবর দেয় এলাকার একটি বহুতলের নীচে পড়ে রয়েছে সোনু। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুরা খুন করেছে সোনুকে। টাকা ও দামী মোবাইল হাতানোর জন্য খুন বলেই দাবি পরিবারের।প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। বহুতলের উপর থেকে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু? নাকি মৃত্যুর পিছনে আছে অন্য কোনও কারণ! ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই কীভাবে যুবকের মৃত্যু, তা অনেকটা স্পট হবে বলেই দাবি পুলিশের।