Weather Latest Update: রবিবার থেকে এই ৪ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Kolkata Weather Update: আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূল ও পশ্চিমাঞ্চলে ফের দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপ এই অঞ্চলের উপর থেকে ধীরে-ধীরে সরছে। সেই কারণেই ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আর এর জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতা: ফের নিম্নচাপ। আর তার প্রভাবে আবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হল। শুক্রবার সকাল পর্যন্ত আকাশ বেশ পরিষ্কার ছিল। তবে সন্ধে থেকেই আবারও বৃষ্টি শুরু হয়। আজ অর্থাৎ রবিবার ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূল ও পশ্চিমাঞ্চলে ফের দুর্যোগের আশঙ্কা। নিম্নচাপ এই অঞ্চলের উপর থেকে ধীরে-ধীরে সরছে। সেই কারণেই ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আর এর জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বৃষ্টি কোথায়-কোথায় হবে?
আজ অর্থাৎ রবিবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। সেখানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। শুধু তাই নয়, এই তিন জেলায় একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। সম্প্রতি, এই জেলাগুলিতে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েছে। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বয়েছে জল। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের অপর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বন্যা পরিদর্শনে বেরিয়েছিলেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ফের প্রবল বৃষ্টির সতর্কতা নিতান্তই উদ্বেগের বিষয়। একই সঙ্গে শুধু রবিবার নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
