AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Property Law: মায়ের সম্পত্তিতে আদৌ অধিকার থাকে মেয়েদের? কী বলছে আইন?

Daughter Rights in Mother Property: আইন বলছে, যতদিন মা জীবিত রয়েছেন এবং তাঁর সম্পত্তির উপর সম্পূর্ণ আইনি মালিকানা রয়েছে, ততদিন শুধুমাত্র সন্তান হওয়ার কারণে ছেলে বা মেয়ে সেই সম্পত্তির ভাগ দাবি করতে পারেন না। সম্পত্তি কেনা হোক বা উপহার হিসেবে কিংবা  উত্তরাধিকার সূত্রে পাওয়া হোক, আইন অনুযায়ী সেই সম্পত্তির উপর মায়ের পূর্ণ অধিকার থাকলে তিনি নিজের ইচ্ছায় তা বিক্রি, হস্তান্তর বা উইল করে দিতে পারেন।

Property Law: মায়ের সম্পত্তিতে আদৌ অধিকার থাকে মেয়েদের? কী বলছে আইন?
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Sep 20, 2026 | 5:47 PM
Share

নয়া দিল্লি: বেশিরভাগ পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ লেগেই থাকে। সম্পত্তির কারণে কখনও ভাই-বোনের মধ্যে ঝামেলা হচ্ছে, কখনও সম্পত্তির জন্য মা-বাবার উপর ছেলে-মেয়ের অত্যাচারের অভিযোগও বিভিন্ন সময় উঠে আসে। সেক্ষেত্রে, সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই যেমন বাবার সম্পত্তির উত্তরাধিকারী তো তাঁর সন্তানই হয়। ছেলে-মেয়ে দু’জনেই সমান অধিকারী হতে পারেন। তবে, মায়ের সম্পত্তির উত্তরাধিকারী কারা হন? মেয়েরা কি মায়ের সম্পত্তি পেতে পারেন?  কী বলছে আইন, জেনে নিন

আইন বলছে, যতদিন মা জীবিত রয়েছেন এবং তাঁর সম্পত্তির উপর সম্পূর্ণ আইনি মালিকানা রয়েছে, ততদিন শুধুমাত্র সন্তান হওয়ার কারণে ছেলে বা মেয়ে সেই সম্পত্তির ভাগ দাবি করতে পারেন না। সম্পত্তি কেনা হোক বা উপহার হিসেবে কিংবা  উত্তরাধিকার সূত্রে পাওয়া হোক, আইন অনুযায়ী সেই সম্পত্তির উপর মায়ের পূর্ণ অধিকার থাকলে তিনি নিজের ইচ্ছায় তা বিক্রি, হস্তান্তর বা উইল করে দিতে পারেন।

উইল না করে মায়ের মৃত্যু হলে কী হবে?

কোনও হিন্দু মহিলা বৈধ উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তির উত্তরাধিকার মূলত হিন্দু উত্তরাধিকার আইন (Hindu Succession Act)-এর ১৫ ও ১৬ ধারা অনুযায়ী নির্ধারিত হয়। সাধারণ নিয়মে তাঁর স্বামী, ছেলে এবং মেয়েরা সমান উত্তরাধিকারী হন এবং প্রত্যেকে সমান ভাগ পাবেন।

বিয়ে হলে কি মেয়ের অধিকার চলে যায়?

উত্তর হল না। মেয়ে বিবাহিত, অবিবাহিত বা বিবাহবিচ্ছিন্ন, যাই হোক না কেন, উত্তরাধিকার আইন অনুযায়ী তিনি তাঁর ভাই এবং বাবার সঙ্গে সমানভাবে নিজের প্রাপ্য অংশ দাবি করতে পারেন।

২০০৫ সালের সংশোধনী কী বলছে?

২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনে সংশোধনের মাধ্যমে যৌথ হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তিতে মেয়েদেরও জন্মসূত্রে ছেলেদের সমান অধিকার দেওয়া হয়েছে। তবে মায়ের নিজস্ব বা তাঁর একক মালিকানাধীন সম্পত্তির বিষয়টি আলাদা। সেই সম্পত্তির উপর মায়ের পূর্ণ মালিকানা থাকলে জীবদ্দশায় তিনি নিজের ইচ্ছা অনুযায়ী তা বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে দিয়ে যেতে পারেন। সন্তান শুধুমাত্র উত্তরাধিকারী হওয়ার ভিত্তিতে জীবিত অবস্থায় মায়ের কাছ থেকে সেই সম্পত্তির ভাগ দাবি করতে পারেন না।

সৎ সন্তানের কি অধিকার রয়েছে?

সাধারণ উত্তরাধিকার বিধি অনুযায়ী সৎমায়ের সম্পত্তিতে সৎ সন্তানের অধিকার থাকে না। তবে সৎ সন্তানকে যদি আইনিভাবে দত্তক নেওয়া হয়ে থাকে অথবা বৈধ উইলে তাঁর নাম উল্লেখ করা হয়, তাহলে পরিস্থিতি অনুযায়ী তিনি সেই সম্পত্তির অধিকার পেতে পারেন।

সন্তান না থাকলে সম্পত্তি কার কাছে যাবে?

উইল ছাড়াই মৃত্যু হলে সম্পত্তির উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিন্দু উত্তরাধিকার আইনের ১৫(২) ধারায় এই বিষয়ে বিশেষ বিধান রয়েছে। মহিলা তাঁর বাবা বা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পেয়েছিলেন, তা তাঁর বাবার উত্তরাধিকারীদের কাছে যেতে পারে। অন্যদিকে, স্বামী বা শ্বশুরের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি স্বামীর উত্তরাধিকারীদের কাছে যেতে পারে। তবে, জটিল উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে প্রয়োজন হলে আইনজীবীর পরামর্শ নেওয়াও উচিত।

Follow Us