Birbhum: ‘আপনি তো অ্যাসিড ছুড়েছিলেন, এখন…’, ভরা রাস্তায় বীরভূমের নেতাকে ‘থ্রেট’ দেওয়া মাত্রই যা হল…
TMC former block president: বলছেন, "আপনি তো একটা সময়ে অ্যাসিড ছুড়েছেন, এখন আপনাকে লক্ষ্য করে যদি কেউ অ্যাসিড ছোড়ে? তখন কেমন লাগবেন?" ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির মুখে একটিও বাক্যি নেই। সকলে দাঁড়িয়ে দেখছে।

বীরভূম: একটা ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাস্তায় সকলের সামনে দাঁড়িয়েই রীতিমতো থ্রেট দিচ্ছেন আরেক ব্যক্তিকে। বলছেন, “আপনি তো একটা সময়ে অ্যাসিড ছুড়েছেন, এখন আপনাকে লক্ষ্য করে যদি কেউ অ্যাসিড ছোড়ে? তখন কেমন লাগবেন?” ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির মুখে একটিও বাক্যি নেই। সকলে দাঁড়িয়ে দেখছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। ঘটনাটি বীরভূমের সাঁইথিয়ার। খোঁজ নিয়ে জানা গিয়েছে, যে ব্যক্তিকে হুমকি দেওয়া হচ্ছে, তিনি তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি। নাম সাবের আলি। যিনি হুমকি দিচ্ছেন, তিনি এলাকার সাধারণ মানুষ। এখন জনতার দরবারে প্রাক্তন নেতা। রীতিমতো সামাজিক মাধ্যমে উল্কা গতিতে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো।
ভিডিয়োতে আরও শোনা যাচ্ছে, ওই ব্যক্তি সাবের আলিকে হুমকি দিচ্ছেন, “আপনাকে যদি এখন রাস্তায় দাঁড়িয়ে মারধর করা হয় সেটা কেমন হবে। আপনি তো অ্যাসিড ছুড়েছেন, লোকের বাড়ি ভাঙচুর করিয়েছেন, মারধর করেছেন, এখন যদি আপনাকে মারধর করা হয় কেমন লাগবে বলুন।” তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, “রাজনীতি ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় সেটা বোঝা উচিত ছিল আপনার।” ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাবের আলি রীতিমতো হাত জোড় করে ক্ষমা চাইছেন।
রাজ্যে পালা বদলের পর একাধিক জায়গায় গ্রেফতার হয়েছেন একসময়ের তৃণমূলের দাপট নেতারা। তাঁদের বিরুদ্ধে, অত্যাচার, মারধর, কাটমানি, ঘুষ নেওয়া-সহ গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। গ্রেফতারির সময়ে পুলিশের সামনেই তাঁদের ক্ষুব্ধ জনতার ডিম-থেরাপির শিকার হতে হয়েছে। বাদ যাননি পূর্বতন সরকারের মন্ত্রী-সাংসদ-বিধায়করাও। এবার তৎকালীন শাসকনেতাকে রীতিমতো রাস্তায় দাঁড় করিয়ে শাসাতে দেখা গেল জনতাকে।
