Calcutta High Court: SIR-এর তালিকায় নাম নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থীর আইনজীবী

প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ,  SIR সংক্রান্ত সমস্ত মামলার শুনানি গ্রহণ করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে, কোনও হাইকোর্ট এসআইআর মামলা শুনানি গ্রহণ করতে পারবে না। কলকাতা হাইকোর্ট শুধু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক কাজের তদারকি করছে। তাই আবেদনকারীকে সুপ্রিম কোর্টেই আবেদন জানাতে হবে। আগামী ১ এপ্রিল মহতাব শেখ সুপ্রিম কোর্টের দ্বারাস্ত হতে চলেছে।

Calcutta High Court: SIR-এর তালিকায় নাম নেই, এবার হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস প্রার্থীর আইনজীবী
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 30, 2026 | 11:47 AM

কলকাতা: প্রার্থী হয়েছেন, কিন্তু এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই। এবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন মুর্শিদাবাদের ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের আইনজীবী। মামলাকারীর দাবি, প্রার্থী পদ ঘোষণা হলেও এসআইআর-এর তালিকায় তাঁর নাম নেই মহতাবের। অপরদিকে এখনও পর্যন্ত ট্রাইবুনাল তার কাজ শুরু করতে পারেনি। তাই আদালত যাতে এ ব্যাপারে হস্তক্ষেপ করে, তার আবেদন জানান তিনি।

প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ,  SIR সংক্রান্ত সমস্ত মামলার শুনানি গ্রহণ করছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে, কোনও হাইকোর্ট এসআইআর মামলা শুনানি গ্রহণ করতে পারবে না।
কলকাতা হাইকোর্ট শুধু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসনিক কাজের তদারকি করছে। তাই আবেদনকারীকে সুপ্রিম কোর্টেই আবেদন জানাতে হবে। আগামী ১ এপ্রিল মহতাব শেখ সুপ্রিম কোর্টের দ্বারাস্ত হতে চলেছে।

উল্লেখ্য, কাজল শেখ, শশী পাঁজা-সহ তৃণমূলের ১১ প্রার্থী এসআইআর-এ বিবেচনাধীন ছিলেন। যদিও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর কাজল শেখ ও শশী পাঁজার নাম উঠলেও এখনও বাকি ৯ জন বিবেচনাধীন।  ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এটি একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে।
তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশন উত্তর কলকাতার একটি বড় অংশের ভোটারদের নাম ‘ভেরিফিকেশন’-এর জন্য আলাদা করে রেখেছে। জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই ইস্যুটি তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন যে, বিজেপি-র ইশারায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে তৃণমূলের জয়ী প্রার্থীদের এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বা জটিলতায় ফেলার চেষ্টা করছে।

সূত্রের খবর, তৃণমূল এবিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেবে। নির্বাচন কমিশন অবশ্য এখনও এই বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ স্পষ্ট করেনি।

Follow Us