AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah: পরপর দু’বার! বাংলায় আবার বাতিল ‘শাহী-সফর’, কোন কারণে এমন ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর?

Amit Shah: চলতি মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখে বাংলায় আসার কথা ছিল শাহের। কিন্তু আপাতত নববর্ষের কারণেই সেই সফর স্থগিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই ভাবে গত মাসের ২৯ তারিখ রাতেও এ রাজ্যে আসার কথা ছিল তাঁর।

Amit Shah: পরপর দু'বার! বাংলায় আবার বাতিল 'শাহী-সফর', কোন কারণে এমন ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 8:46 PM
Share

কলকাতা: পয়লা বৈশাখে বাংলায় আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু সেই সফরে আপাতত পড়ল বাঁধ। এই নিয়ে পরপর দু’বার পরিকল্পনা তৈরি করেও সফর স্থগিত করলেন অমিত শাহ।

চলতি মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখে বাংলায় আসার কথা ছিল শাহের। কিন্তু আপাতত নববর্ষের কারণেই সেই সফর স্থগিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই ভাবে গত মাসের ২৯ তারিখ এ রাজ্যে আসার কথা ছিল তাঁর। এমনকি, সেই সূত্র ধরে ৩০ তারিখ দলের একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা ছিল শাহের। কিন্তু ইদের কারণে সেই সফরই পিছিয়ে হয়েছিল পয়লা বৈশাখের সময়। যা আবার স্থগিত করলেন শাহ।

শেষবার ঝটিকা সফরে এসে শিলিগুড়িতে SSB-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা নিয়ে এসএসবি-র ভূমিকার কথা তুলে ধরেছিলেন তিনি। অমিত শাহ জানিয়েছিলেন, ‘যেভাবে এসএসবি সক্রিয় হয়েছে, সেই দিক থেকে বলা যেতে পারে, ছত্তিসগঢ়ে মাওবাদী দমন করা সম্ভব হয়েছে একমাত্র তাদের হাত ধরেই।’

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন তার আগে বাংলায় সফরে ‘মন’ গেরুয়া শিবিরের। মাস কয়েক আগেই এসেছিলেন মোহন ভগবতও। নির্বাচনের আগে সংগঠনের কৌশল তৈরিতেই বাংলায় হাজির হয়েছিলেন তিনি। নিউটাউন হয়ে গিয়েছিলেন বর্ধমানে বৈঠক করতে। সেখানের সভা থেকেই ভাগবতের মুখে শোনা গিয়েছিল, বাংলাদেশ-সহ বাংলা, বাঙালি ও হিন্দু অস্মিতার কথাও।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...