AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Protest: ডাক্তারদের কর্মবিরতির জেরে দিন পিছু বাড়তি খরচ কত? অনশনের মধ্যেই সরকার দিল বড় তথ্য

RG Kar Protest: তথ্য আরও বলছে, প্রতিদিন এই খরচের পরিমাণ দাঁডিয়েছে প্রায় ৭ কোটি ৮৬ লক্ষের কাছাকাছি। সব থেকে বেশি খরচ কোথায়? তথ্য বলছে, সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে।

RG Kar Protest: ডাক্তারদের কর্মবিরতির জেরে দিন পিছু বাড়তি খরচ কত? অনশনের মধ্যেই সরকার দিল বড় তথ্য
চলছে চিকিৎসকদের অনশনImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 17, 2024 | 11:34 PM
Share

কলকাতা: আরজি কর কাণ্ডে এখনও চলছে আন্দোলন। ফুঁসছে কলকাতা, আন্দোলনের ঢেউ গোটা রাজ্যে। এদিকে তিলোত্তমার সুবিচারের দাবিতে শুরু থেকেই কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। শুধু কলকাতা নয়, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজেই দেখা গিয়েছিল একই ছবি। এদিকে রাজ্য সরকারের কাছে স্বাস্থ্য দফতর থেকে জমা পড়া তথ্য বলছে, কর্মবিরতির জেরে গত ১০ অগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্য সময়ের তুলনায় দিন পিছু গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকার মতো করে বেশি খরচ হচ্ছে। 

তথ্য আরও বলছে, প্রতিদিন এই খরচের পরিমাণ দাঁডিয়েছে প্রায় ৭ কোটি ৮৬ লক্ষের কাছাকাছি। সব থেকে বেশি খরচ কোথায়? তথ্য বলছে, সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলিতে। সংশ্লিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ১০ অগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট স্বাস্থ্যসাথী খাতে খরচের বহরও নেহাৎ কম নয়। খরচ হয়েছে মোট ৩১৫ কোটি টাকা।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ারকেই মূল অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। যদিও সিবিআই তদন্ত নিয়ে চাপানউতোর শুরু হয়েছে নানা মহলে। একজন লোকের পক্ষে ওই ভয়াবহ কাণ্ড ঘটানো সম্ভব কিনা সেই প্রশ্ন ফের তুলছেন অনেকেই। অন্যদিকে সুবিচারের দাবিকে সঙ্গী করে স্বাস্থ্য সংস্কারের জন্য একগুচ্ছ দাবিকে সামনে রেখে ধর্মতলায় এখনও অনশনে অনড় জুনিয়র ডাক্তারেরা। এমতাবস্থায় রাজ্য সরকারের এই তথ্য ঘিরে শুরু নতুন চর্চা। 

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?