Humayun Kabir Net Worth: সত্যি করে কত টাকা আছে হুমায়ুনের কাছে?

Humayun Kabir’s Income-Assets: বর্তমানে ভরতপুরের বিধায়ক হলেও লড়ছেন নওদা ও রেজিনগর থেকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা দিয়েছেন মনোনয়ন। কিন্তু কত টাকার সম্পত্তির মালিক এই ৬৩ বছরের রাজনীতিক? কী বলছে তাঁর হলফনামা?

Humayun Kabir Net Worth: সত্যি করে কত টাকা আছে হুমায়ুনের কাছে?
কত টাকা আছে হুমায়ুনের কাছে? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 12, 2026 | 12:23 PM

কলকাতা: বিতর্ক তাঁর পিছু ছাড়েনি কখনও। তৃণমূলে যখন থেকেছেন তখনও জড়িয়েছেন একের পর এক বিতর্কে। হয়ে উঠেছিলেন দলের বিদ্রোহী নেতা। পরবর্তীতে দল ছেড়ে গড়েছেন জনতা উন্নয়ন পার্টি। কিন্তু তারপরেও বিতর্ক তাঁর পিছু পিছুই ঘুরেছে। বর্তমানে ভরতপুরের বিধায়ক হলেও লড়ছেন নওদা ও রেজিনগর থেকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে জমা দিয়েছেন মনোনয়ন। কিন্তু কত টাকার সম্পত্তির মালিক এই ৬৩ বছরের রাজনীতিক? কী বলছে তাঁর হলফনামা? 

কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ১৮ হাজার ৩৮০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লাখ ১০ হাজার ২৯০ টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে হুমায়ুন কবীরের বার্ষিক আয় ছিল ১৩ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রী মিরা সুলতানার ওই একই সময়ে বার্ষিক আয় ছিল ৪ লক্ষ ৯৮ হাজার ৭০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লাখ ৯৪ হাজার ১২০ টাকা। ২০২২-২০২৩ অর্থবর্ষে অঙ্কটা ছিল ৪ লাখ ৯৭ হাজার ১৯০। তার আগের অর্থবর্ষে ছিল ৪ লাখ ৯১ হাজার ৩৯০ টাকা। 

হলফনামা পেশ করার সময় প্রার্থীর হাতে নগদ ছিল ৪ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। অন্যদিকে তাঁর স্ত্রীর কাছে নগদ ছিল ৩ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। তাঁর একটি ৩৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকার চারচাকা গাড়ি রয়েছে। হুমায়ুনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪৫ লক্ষ ৫৬ হাজারের বেশি। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ আরও বেশি। প্রায় ৯৮ লক্ষ ৫৮ হাজার ৬৭৩ টাকা। তার মধ্যে ৬৩২.৫০ গ্রাম অলঙ্কার রয়েছে। অন্যদিকে হুমায়ুনের স্থাবর সম্পত্তির প্রায় ২ কোটির বেশি। স্ত্রীর ক্ষেত্রে ৯০ লক্ষ। প্রার্থীর নিজের বা স্ত্রীর কোনও ব্যাঙ্ক ঋণ বা সরকারি বকেয়া নেই। ২০১৭ সালে হিমালয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন হুমায়ুন। এই তথ্যই উল্লেখ করা আছে হলফনামায়। 

Follow Us