AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuva Sathi: ১৫০০ টাকা করে পাবেন বেকাররা, রবিবার থেকে আবেদন শুরু, কোথায় যাবেন? কী কী ডকুমেন্টস জমা দেবেন?

CM Mamata Banerjee: মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসিক দেড় হাজার টাকা অর্থ সাহায্য করতে করা হবে। চাকরি পেলে ভাতা বন্ধ হবে। এই প্রকল্প শুরুর আগে আগামিকাল থেকে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প শুরু হয়েছে। সেখানে আবেদন পত্র জমা দিলেই মিলবে টাকা।

Yuva Sathi:  ১৫০০ টাকা করে পাবেন বেকাররা, রবিবার থেকে আবেদন শুরু, কোথায় যাবেন? কী কী ডকুমেন্টস জমা দেবেন?
রবিবার থেকে ক্যাম্পImage Credit: AI Generated
| Edited By: | Updated on: Feb 14, 2026 | 3:18 PM
Share

কলকাতা: ১ এপ্রিল থেকে চালু হচ্ছে রাজ্যের অন্তবর্তী বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত মাসিক দেড় হাজার টাকা অর্থ সাহায্য করতে করা হবে। চাকরি পেলে ভাতা বন্ধ হবে। এই প্রকল্প শুরুর আগে আগামিকাল থেকে বাংলার ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি ক্যাম্প শুরু হয়েছে। সেখানে আবেদন পত্র জমা দিলেই মিলবে টাকা।

রবিবারের ক্যাম্পে কোন-কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে?

  • নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  • লাগবে আধার কার্ড
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস
  • পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ছবি

ক্যাম্প কতদিন চলবে?

১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যর সব বিধানসভা এলাকায় ক্যাম্প চলবে

আবেদন গ্রহণের জন্য শিবিরের আয়োজন হয়েছে

১৫ ফেব্রুয়ারি থেকে www.wbsportsandyouth.gov.in ওয়েবসাইটে আবেদনপত্র মিলবে

এই প্রকল্পের সুবিধা কারা পাবেন না?

যে সকল ব্যক্তি বা মহিলা সরকারি কিংবা বেসরকারি জায়গায় কর্মরত তাঁরা আওতাভুক্ত নন।

এছাড়া যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক ভাতা, যাঁরা পান,তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।