AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR In Bengal: হেয়ারিংয়ের তারিখে না যেতে পারলে অন্যদিন কি যাওয়া যাবে? জানাল করল কমিশন

কিন্তু এখানেও থাকছে প্রশ্ন। যে তারিখ কমিশন ধার্য করবে, সেই তারিখে যদি কেউ বাড়ি না থাকেন, অথবা কারও দরকারি কোনও কাজের জন্য যেতে না পারেন, সেক্ষেত্রে কী হবে? নাম বাদ চলে যাবে? আজ সেই প্রশ্নেরই উত্তর দিল কমিশন। 

SIR In Bengal: হেয়ারিংয়ের তারিখে না যেতে পারলে অন্যদিন কি যাওয়া যাবে? জানাল করল কমিশন
রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 16, 2025 | 10:58 PM
Share

কলকাতা: আজ খসড়া তালিকা বেরিয়েছে। আর সেই তালিকায় নাম নেই অনেকের। আপাতত তাঁদের হিয়ারিংয়ের জন্য প্রস্তুত থাকতে হবে পর্যাপ্ত নথি নিয়ে। অন্তত তেমনটাই বলছে নির্বাচন কমিশনের নিয়ম। আর এই হিয়ারিংয়ের নোটিস আনবেন বিএলওরা। একটি নির্দিষ্ট তারিখ দেওয়া থাকবে। সেই তারিখে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে ইআরও বা এইআরও-র অফিসে। কিন্তু এখানেও থাকছে প্রশ্ন। যে তারিখ কমিশন ধার্য করবে, সেই তারিখে যদি কেউ বাড়ি না থাকেন, অথবা কারও দরকারি কোনও কাজের জন্য যেতে না পারেন, সেক্ষেত্রে কী হবে? নাম বাদ চলে যাবে? আজ সেই প্রশ্নেরই উত্তর দিল কমিশন।

এ দিন, সন্ধে নাগাদ সাংবাদিক বৈঠকে বসেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখানেই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করে শুনানির দিন না যেতে পারলে কী হবে? তখন বলেন, “যদি কোনও সত্যিকারের কারণ তিনি দেখাতে পারেন, তাহলে ওই দিন না এলেও আবারও তাঁকে সুযোগ দেওয়া হবে। এমনটা নয় যে, না এলে বাদ দিয়ে দেব। এমন কোনও সিস্টেম নেই। অ্যাডভান্স ডেট দেওয়া হবে। এইআরও-ইআরও সবটা দেখে নেবেন।” এরপর প্রশ্ন করা হয়, বয়স্কদের জন্য কি বাড়ি থেকে অনলাইনে শুনানি সম্ভব হবে? তখন কমিশন জানিয়েছে, এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। SOP হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এখানে উল্লেখ্য, আজ প্রায় ৫৪ লক্ষের নাম বাদ গিয়েছে। আর যাঁদের নাম নেই, তাঁদেরই ডেকে পাঠাবে কমিশন। পর্যাপ্ত নথি নিয়ে তাঁদের যেতে হবে নিজের জেলা বা মহকুমার কোনও সরকারি আধিকারিকের অফিসে।