
কলকাতা: ১০ বছরের মধ্যে দু’বার একই দল থেকে সাসপেন্ড। কিন্তু বিদ্রোহী হুমায়ুন বলছেন বিধানসভায় ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নেব। ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেললেন। জল গড়িয়েছিল হাইকোর্টে। মোতায়েন হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। আর মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের পরে বললেন লক্ষ্য ৯০ আসন। লক্ষ্য সরকার গঠন নয়, লক্ষ্য বিরোধী শিবির। এ কথাই কার্যত হুঙ্কার দিয়ে বলছেন সাসপেন্ডেড হুমায়ুন। নতুন দলের আত্মপ্রকাশ শুধু সময়ের অপেক্ষা। তারপরই বঙ্গ রাজনীতির সমীকরণটাই নাকি তিনি বদলে দেবেন। কিন্তু সত্যিই কি সম্ভব? বদলে যাবে সংখ্যলঘু ভোটের মানচিত্রটা? বাংলার বুকে সংখ্যালঘু ভোট বললেই ইঙ্গিতটা যায় মূলত মুসলিম ভোটারদের দিকে। হিসাব বলছে বর্তমানে রাজ্যে ২৭ শতাংশ বা তার একটু বেশি সংখ্যালঘু ভোটার। নিজেদের সময় এই ভোট দখলে রাখত বামেরা। রাজ্যে পালাবদলের সময় বদলে যায় ভোট চিত্র। সংখ্যালঘুদের প্রায় সব...