EXPLAINED: শুধুই কি মতের অমিল? কোন দিকে গড়াচ্ছে তৃণমূলের অন্দরের ‘দ্বন্দ্বের’ জল?

TMC: ফের কি তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব? চব্বিশের লোকসভা ও একাধিক বিধানসভা উপনির্বাচনে ভাল ফলের পর কি শাসকদলের অন্দরে চাপানউতোর বেড়েছে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্যের জবাবে দলের সুপ্রিমোর কথা উল্লেখ করছেন নেতারা। কী চলছে তৃণমূলের অন্দরে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: শুধুই কি মতের অমিল? কোন দিকে গড়াচ্ছে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বের জল?
কী চলছে তৃণমূলের অন্দরে?

Jan 05, 2025 | 9:25 PM

কলকাতা: তারা রাজ্যের শাসকদল। ২০১১ সাল থেকে বাংলায় ক্ষমতায় রয়েছে। উনিশের তুলনায় চব্বিশের লোকসভা নির্বাচনে বেড়েছে আসন। আরজি কর কাণ্ডের আবহেও রাজ্যে ৬ বিধানসভা আসনে উপনির্বাচনে ‘ছক্কা’ হাঁকিয়েছে। আর বছর দেড়েকের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সংখ্যার দিক থেকে স্বস্তিতে থাকার কথা। সেই জায়গায় কি দলের অন্দরেই চাপানউতোরে অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের? ফের কি মাথাচাড়া দিয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্বের? তৃণমূল নেতাদের বিভিন্ন মন্তব্যে বাড়ছে গুঞ্জন। কী বলছেন তাঁরা? তৃণমূলের অন্দরের ‘দ্বন্দ্ব’ নিয়ে কী বলছে বিরোধীরা? লোকসভা নির্বাচনের আগে নবীন-প্রবীণ দ্বন্দ্ব – তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে আসে...

Follow Us

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন