Pressure Cooker Cooking: ভাত-ডাল-তরকারি বানান প্রেশার-কুকারে, পরামর্শ দিল ইন্ডিয়ান অয়েল
Indian Oil: কীভাবে এলপিজি সংরক্ষণ করবে সেই নিয়ে তারা একটি পোস্ট করেছে। তারা লিখেছে, প্রেশারকুকারে আরও বেশি করে রান্না করলে গ্যাস সাশ্রয় হবে। কুকারের রান্না যেমন সময় বাঁচায়, তেমনই দ্রুত রান্না সম্পন্নও হয়ে যায়। মূলত ভাত-ডাল-সবজি তৈরি করতে প্রেশার কুকারের ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ তাদের।

কলকাতা: যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। ইরান-ইজরায়েল-আমেরিকার উপর হামলা ও পাল্টা হামলা চালানো হচ্ছে। তবে, সেই যুদ্ধের তাপ এসে পড়েছে আম বাঙালির পকেটে। মিলছে না গ্যাস। এমনকী, বুকিংয়েও সমস্য়া হচ্ছে বলে দাবি একাংশের। বেড়ে যাচ্ছে খাবারের দাম। বেড়ে যাচ্ছে অটোর ভাড়া। এরই মধ্যে ইন্ডিয়ান অয়েল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করল। প্রেশার কুকারে রান্না করায় উৎসাহ দিল তারা।
LPG Conservation Tip : Let your pressure cooker do more. It reduces cooking time and helps save a significant amount of LPG. By using separators, you can cook rice, dal and vegetables together, making your kitchen more efficient and energy-smart.
Remember: Pressure cooking… pic.twitter.com/yWqDc7o4MQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) March 11, 2026
কীভাবে এলপিজি সংরক্ষণ করবে সেই নিয়ে তারা একটি পোস্ট করেছে। তারা লিখেছে, প্রেশারকুকারে আরও বেশি করে রান্না করলে গ্যাস সাশ্রয় হবে। কুকারের রান্না যেমন সময় বাঁচায়, তেমনই দ্রুত রান্না সম্পন্নও হয়ে যায়। মূলত ভাত-ডাল-সবজি তৈরি করতে প্রেশার কুকারের ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ তাদের। তবে, প্রেশার কুকারে রান্না করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কোনও ভাবেই যেন জল ফুরিয়ে না যায় সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে।
গ্যাসের এই অমিলের জন্য ইতিমধ্যেই বাংলার একাধিক মন্দিরে প্রসাদ বিতরণ বন্ধ হয়েছে। তমলুকের বর্গভীমা মন্দির থেকে কলকাতার বাগবাজার মায়ের বাড়িতেও বন্ধ রয়েছে প্রসাদ বিতরণ। চিন্তায় পড়েছে ক্যাটারার সংস্থাগুলিও।
