Sisir Adhikari on Suvendu Adhikari: শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী হচ্ছেন? কী বললেন শিশির?

West Bengal assembly election result: একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের পাশাপাশি মমতার বিরুদ্ধে ভবানীপুরেও প্রার্থী হন শুভেন্দু। দুটি আসনেই জিতেছেন। বিজেপি ২০০ আসন পেরিয়ে গিয়েছে। বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।

Sisir Adhikari on Suvendu Adhikari: শুভেন্দুই কি মুখ্যমন্ত্রী হচ্ছেন? কী বললেন শিশির?
কী বললেন শিশির অধিকারী?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 05, 2026 | 12:08 AM

কলকাতা: তিনি বর্ষীয়ান রাজনীতিক। সাংসদ ছিলেন। বিধায়ক ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও। কিন্তু, আজ বাংলাজুড়ে তাঁর মেজোপুত্রকে নিয়ে আলোচনা চলছে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও জিতেছেন তাঁর মেজোপুত্র। বাংলার পরবর্তী কে হবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। এই আবহে শুভেন্দু অধিকারীর পিতা হিসেবে কী ভাবছেন শিশির অধিকারী?  নিজের ছেলেকে কি মুখ্যমন্ত্রী হিসেবে দেখছেন তিনি? ভবানীপুরে শুভেন্দুর জয়ের পর টিভি৯ বাংলায় নিজের অভিমত জানালেন শিশির। কী বললেন তিনি?

শুভেন্দুকে নিয়ে কী বললেন শিশির?

শুভেন্দু বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কি না, এই প্রশ্ন শুনেই শিশির বললেন, “আমি কী করে বলব বলুন। বিজেপি দিল্লি ভিত্তিক দল। অতএব, কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, সর্বভারতীয় সভাপতি বসে সিদ্ধান্ত নেবেন।”

একুশের নির্বাচনের কয়েকমাস আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। গত ৫ বছর লাগাতার নানা ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এদিন সেকথা উল্লেখ করে শিশির বলেন, “আমি তো ওদের থেকে দূরে থাকতাম। শুভেন্দু কাছে থাকত। শুভেন্দু বুঝে ফেলেছিল, ওই মানুষটা কী, ওর পরিবার কী। চট করে বুঝেছিল। আর বুঝতে পেরেছিল বলেই গত ৫ বছর রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছে। পশ্চিমবঙ্গ-ব্যাপী দৌড়ে বেড়িয়েছে। মানুষকে সংগঠিত করেছে।”

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন শিশির অধিকারী। বলেন, “আর্থিক অবস্থী কী ছিল, আমি তো জানি। কিন্তু, বলব না, কারণ কিছুদিন দলটা করেছিলাম। শুধু বলি, অহংকার, পয়সা, গরু-ছাগলের মতো মানুষকে চিন্তা করা।” তিনি আরও বলেন, “ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে। মানুষকে মানুষ বলে মনে করেন না। শুধু পয়সাই চেনেন ওঁরা। আর কিছু চেনেন বলে মনে হয় না আমার।”

Follow Us