AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mid-Day Meal: শুধু কলকাতা নয়, এবার রাজ্যের সব সরকারি স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন

ISKCON Mid Day Meal: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহ করার জন্য 'অন্নামৃতা ফাউন্ডেশন'-কে নীতিগত অনুমোদন (Approval in principle) প্রদান করা হয়েছে। তবে, একসঙ্গে সব স্কুলে নয়, ধাপে ধাপে স্কুলগুলিতে মিড-ডে মিল দেওয়া চালু করবে অন্নামৃত ফাউন্ডেশন।

Mid-Day Meal: শুধু কলকাতা নয়, এবার রাজ্যের সব সরকারি স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন
মিড-ডে মিলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 08, 2026 | 12:34 PM
Share

কলকাতা: রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন। নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় জানানো হয়েছে, পিএম পোষণ (PM-POSHAN) প্রকল্পের আওতায় স্কুলে খাবার সরবরাহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অন্নামৃত ফাউন্ডেশনকে। বর্তমানে কলকাতার একাধিক স্কুলে খাবার সরবরাহ করে ইসকন। এবার জেলার স্কুলগুলিতেও মিড-ডে মিলের (Mid-Day Meal) অনুমোদন দিয়েছে অন্নামৃত ফাউন্ডেশন।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহ করার জন্য ‘অন্নামৃতা ফাউন্ডেশন’-কে নীতিগত অনুমোদন (Approval in principle) প্রদান করা হয়েছে। তবে, একসঙ্গে সব স্কুলে নয়, ধাপে ধাপে স্কুলগুলিতে মিড-ডে মিল দেওয়া চালু করবে অন্নামৃত ফাউন্ডেশন।

জেলাশাসকদের নির্দেশিকা

জেলাশাসকদের পাশাপাশি শিলিগুড়ির মহকুমাশাসক এবং জিটিএ-র শিক্ষা বিভাগের এগ্‌জ়িকিউটিভ ডিরেক্টরকে মিড-ডে মিল সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। একইসঙ্গে জেলা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন, সেন্ট্রাল কিচেন পরিচালনার জন্য উপযুক্ত স্থান বেছে নেওয়া, ফাউন্ডেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করা, স্কুলের অবস্থান ও ছাত্রছাত্রী ভর্তির সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য ফাউন্ডেশনকে শেয়ার করা। নির্দেশিকায় আরও বলা হয়েছে,ফাউন্ডেশন অপারেশন শুরু করার জন্য প্রস্তুত হলে পরবর্তী সময়ে লেটার অফ অথরিটি জারি করা হবে।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতার পর ধাপে ধাপে জেলাগুলিতে মিড ডে মিল দেবে ইসকন। বর্তমানে কলকাতা পুরসভা এলাকার সরকারি স্কুলগুলিতে এই রান্নাঘর থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। ফাউন্ডেশনের দাবি, স্কুল পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে খাবারের গুণমান, পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাদের জন্য ইতিবাচক সাড়া মিলেছে। এরপর হাওড়া ও পুরুলিয়ার মতো জেলাগুলিতে ইসকন মিড ডে মিল দেবে বলে জানানো হয়। এর জন্য প্রথমে দায়িত্ব দেওয়া হয়  ‘অক্ষয় পাত্র ফাউন্ডেশন’-কে । যদিও তা প্রত্যাহার করে নেয় রাজ্য।

Follow Us