AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagannath Sarkar: ‘রাজনীতিতে কাঠিবাজি চিরন্তন সত্য’, দিলীপের পাশে জগন্নাথও

Jagannath Sarkar: দিলীপ ঘোষ বলেছিলেন,  “অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এই গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। পুরো ইমানদারি দিয়ে করেছি। ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্ততঃ লড়াই হয়েছে।”

Jagannath Sarkar: 'রাজনীতিতে কাঠিবাজি চিরন্তন সত্য', দিলীপের পাশে জগন্নাথও
দিলীপের পাশে জগন্নাথImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2024 | 5:56 PM
Share

কলকাতা: দিলীপ ঘোষের পরাজয়ের কারণ নিয়ে তবে কি সমান্তরাল ভাবে বিভক্ত বিজেপি? বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়িতে দিলীপের সুরেই সুর মেলালেন জগন্নাথ সরকার। শেষ মুহূর্তে আসন বদল প্রার্থীর জন্য ভালো নয়, প্রার্থী চয়ন ভুল হয়েছে কিনা, বিশ্লেষণ করলে জানা যাবে। বিস্ফোরক মন্তব্য রানাঘাটের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির এমন এক প্রার্থীর পরাজয় হয়েছে, যার জন্য কথা বলেছেন খোদ শাসকমন্ত্রীও। ফিরহাদ হাকিম পর্যন্ত বলেছেন, ‘দিলীপ ঘোষের পরাজয় দুঃখজনক।’ বঙ্গ বিজেপিতে তাঁর অবদানের কথাও উল্লেখ করেছিলেন তিনি। ভোটের ঠিক আগেই দিলীপ ঘোষের জেতা আসন বদলে দেওয়া হয়েছিল। তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান দুর্গাপুরে। দলের সিদ্ধান্তে প্রথমটায় মুষড়ে পড়েছিলেন তিনি। পরে তাল সামলে কর্মীদের নিয়ে লেগে পড়েছিলেন প্রচারে। কিন্তু ফল অনাকাঙ্খিত। হারের পরও দিলীপ বলেছিলেন, ‘কষ্ট করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি। সাফল্য আসেনি। ‘ আর একথা বলার পরই রাজনীতিতে কাঠিবাজির অভিযোগ তুলেছিলেন দিলীপ ঘোষ। সে কথার রেশ টেনেই জগন্নাথ সরকার বলেন, “রাজনীতিতে কাঠিবাজি থাকবে, সেটাই চিরন্তন সত্য। ভোট ঘোষণার পর শেষ মুহূর্তে এক জন প্রার্থীর আসন বদল কোনও দলের পক্ষেই কাম্য নয়।”

দিলীপ ঘোষ বলেছিলেন,  “অসম্ভব কিছু না। সব সিদ্ধান্তের প্রভাব পড়ে। বাংলার মানুষ বলবেন এই গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি। পুরো ইমানদারি দিয়ে করেছি। ফাঁকি রাখিনি। এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্ততঃ লড়াই হয়েছে।” তবে কোথাও গিয়ে তাঁকে এও বলতে শোনা গেল দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে। বললেন, “যাঁরা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন।”

দিলীপের এই কাঠিবাজি মন্তব্যের প্রেক্ষিতে সুকান্ত মজুমদারই বলেন, “বহু আগে তো আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার কাঠি। তা সেই বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক। অসুবিধা তো নেই কাঠি ব্যবহার তো করবেই।” তবে তিনি এটাও বলেছেন, “আমরা আশা করেছিলাম কেন্দ্র পরিবর্তন হলেও জিতে আসবেন তিনি। দুর্ভাগ্যবশত সেটা হয়নি। আর দিলীপদার হার আমরা মন থেকে মেনে নিতে পারছি না।”

Follow Us