AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: ‘শিক্ষামন্ত্রীর জন্য জেলে বইটই কিনছেন তো?’ প্রশ্ন MLA-র, ‘এটা তামাশার জায়গা নয়’, ফেটে পড়লেন স্পিকার

Partha Chatterjee:অশোক লাহিড়ী এ প্রশ্ন করতেই হাসিতে ফেটে পড়েন বিজেপির অন্যান্য বিধায়করা। তখনই তড়িঘড়ি হস্তক্ষেপ করেন স্পিকার। তিনি বলেন, "এটা তামাশা করার জায়গা নয়, উনি পড়তে চাইলে, বইয়ের ব্যবস্থা হবে।"

Partha Chatterjee: ‘শিক্ষামন্ত্রীর জন্য জেলে বইটই কিনছেন তো?’ প্রশ্ন MLA-র, ‘এটা তামাশার জায়গা নয়’, ফেটে পড়লেন স্পিকার
বিধানসভায় অধ্যক্ষImage Credit: TV9Bangla
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 8:22 PM
Share

কলকাতা: জেলবন্দি শিক্ষামন্ত্রীকে নিয়ে ‘তামাশা’। বিজেপির বিধায়কের প্রশ্নে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের শেষলগ্নে বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী কারা মন্ত্রী অখিল গিরির উদ্দেশে প্রশ্ন করেন, “দুর্ভাগ্যবশত আমাদের সতীর্থ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছেন। জেলে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন? বইটই কেনা হচ্ছে?”

অশোক লাহিড়ী এ প্রশ্ন করতেই হাসিতে ফেটে পড়েন বিজেপির অন্যান্য বিধায়করা। তখনই তড়িঘড়ি হস্তক্ষেপ করেন স্পিকার। তিনি বলেন, “এটা তামাশা করার জায়গা নয়, উনি পড়তে চাইলে, বইয়ের ব্যবস্থা হবে।” তবে একইসঙ্গে স্পিকার এও জানিয়ে দেন, এই প্রশ্ন গৃহীত হবে না। বিধানসভার রেকর্ডে এটা থাকবে না স্পষ্ট বলে দেন স্পিকার। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে বই দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বই পেয়েওছিলেন তিনি। এমনিতে জেলের লাইব্রেরি রয়েছে, সেখান থেকে বই পান বন্দিরা।

প্রসঙ্গত, এদিনই আবার কয়েদিদের পড়াশোনা নিয়ে একগুচ্ছ তথ্য পেশ করেন কারা মন্ত্রী। অখিল জানান, জেল থেকেই এবার দু’জন কয়েদি মাস্টার ডিগ্রি পেয়ে গিয়েছেন। সার্টিফিকেট কোর্সের জন্য ৪৪ জন পরীক্ষার্থী ছিল। ২৪ জন পাস করেছেন। স্নাতকে ১১ জন পরীক্ষার্থী ছিলেন। তাঁদের মধ্যে ২ জন পাশ করেছেন।  কারামন্ত্রী অখিল গিরি জানান, ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এরকম বহু জেলবন্দি পড়াশোনার জন্য ভর্তি হয়েছেন। বন্দিদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে একাধিক উদ্যোগও নিচ্ছে কারা দফতর। এও জানানো হয় কয়েদিদের জন্য উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে কয়েদিদের মধ্যে সার্টিফিকেট কোর্সে ভর্তির আগ্রহ তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে যাচ্ছে বলে জানাচ্ছেন অখিল। 

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ