AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট! দেবাঞ্জনের বিরুদ্ধে পৃথক এফআইআর

বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে অভিযোগ।

বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট! দেবাঞ্জনের বিরুদ্ধে পৃথক এফআইআর
নিজস্ব চিত্র।
| Updated on: Jun 25, 2021 | 9:02 AM
Share

কলকাতা: জাল ভ্যাকসিন মামলায় (Kasba False Vaccination Camp) অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে এবার পৃথক মামলা রুজু করা হল। মামলা রুজু করলেন কলকাতা পুরসভার স্পেশ্যাল কমিশনার। নিউ মার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে। বিশেষ কমিশনারের সই জাল করে বেসরকারি ব্যাঙ্কে কলকাতা পুরসভার অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে অভিযোগ।

কলকাতা পুরসভার বিশেষ কমিশনার তাপস চৌধুরীর সই জাল করে দেবাঞ্জন দেব কলকাতার দুটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছিলেন। অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে যে নথি জমা দিতে হয়, তার ভেরিফায়েড কপিতে তাপস রায়ের সই জাল করেছিলেন দেবাঞ্জন। তাপস চৌধুরীর হাতের লেখার পাশাপাশি স্ট্যাম্প জাল করা হয়েছিল বলেও খবর।

গোটা বিষয়টি বৃহস্পতিবার বিকালেই নজর আসে তাপস চৌধুরীর। এরপর তিনি ইন্সপেক্টরকে নিউমার্কেট থানায় অভিযোগ দায়ের করতে নির্দেশ দেন। রাতে একটি এফআইআর দায়ের করা হয়। বিশেষ কমিশনারের সই জাল করে একাধিক সার্কুলার দেবাঞ্জন দেবের অফিস থেকে পাওয়া গিয়েছে। এসবের ভিত্তিতেই একটি পৃথক মামলা দায়ের হয় দেবাঞ্জন দেবের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘বাবা ভাল চাকুরি করতেন, বোনও মেধাবী’, নিজের ‘ব্যর্থতা’ ঢাকতেই নাকি আইএএস সেজেছিলেন দেবাঞ্জন

এদিকে, ধৃত দেবাঞ্জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, তালতলা থানায় এই এফআইআর দায়ের করেছেন তিনি। কারণ, তালতলা এলাকায় বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তির তলায় নজরে আসে দেবাঞ্জনের নাম। মূর্তির তলায় থাকা সেই ফলকে তৃণমূলের আরও একাধিক প্রথম সারির নেতাদের নাম ছিল। এরপরই লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেন নয়না।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত