AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Law College: ঘটনার সময় কলেজেই ছিলেন, ৪৮ ঘণ্টা পর কেন খবর পেলেন ভাইস প্রিন্সিপাল?

Kasba Law College: গত বুধবার কলেজ চত্বরেই এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই।

Kasba Law College: ঘটনার সময় কলেজেই ছিলেন, ৪৮ ঘণ্টা পর কেন খবর পেলেন ভাইস প্রিন্সিপাল?
কসবা ল কলেজের সহ অধ্যক্ষা নয়না চট্টোপাধ্য়ায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 5:25 PM
Share

কলকাতা: ফের কলকাতার বুকে ভয়াবহ অভিযোগ। এবার কাঠগড়ায় তৃণমূল নেতা। ধর্ষণের অভিযোগে গ্রেফতার খোদ টিএমসিপি নেতা। প্রশ্ন উঠছে, কলেজ চত্বরে গার্ডরুমে নিয়ে গিয়ে ভরদুপুরে ধর্ষণ করা হল, অথচ জানতেই পারল না কেউ! প্রশ্নের মুখে পড়তে হয়েছে কসবার ওই আইন কলেজের সহ অধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কেও। তিনি জানিয়েছেন, ঘটনার সময় কলেজেই উপস্থিত ছিলেন তিনি।

শুক্রবার যখন কলেজ চত্বরে যখন তুমুল বিক্ষোভ চলছে, তখন TV9 বাংলার প্রশ্নের উত্তরে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় জানান, গত বুধবার অর্থাৎ ঘটনার দিন কলেজেই ছিলেন তিনি। সন্ধ্যা ৫টা পর্যন্ত ডিনের ঘরে মিটিং চলছিল। তবে ঘটনার কথা জানতে পারেননি তিনি। বৃহস্পতিবারও জানতে পারেননি। ৪৮ ঘণ্টা পেরিয়ে আজ শুক্রবার সকালে এক নিরাপত্তারক্ষী তাঁকে জানান বিষয়টি।

ভাইস প্রিন্সিপাল জানান, প্রেসিডেন্ট অশোক দেবকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়েছেন তিনি। অশোক দেব তাঁকে বলেছেন, আজ (শুক্রবার) যেহেতু রথের ছুটি, তাই সোমবার পদক্ষেপ করা হবে। তবে ৪৮ ঘণ্টা পর কেন তিনি জানতে পারলেন, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি নয়না। তাঁর বক্তব্য, বর্তমানে কলেজে পরীক্ষা চলছে, ফলে কোনও ছাত্র-ছাত্রী আসছে না। ঘটনার দিন কেন ওই ছাত্রী বা অভিযুক্ত ছাত্ররা কলেজে উপস্থিত ছিল, সেটাই বুঝতে পারছেন না ভাইস প্রিন্সিপাল।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের