Abhishek Banerjee Property: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক কত সম্পত্তি আছে, জানুন
TMC MP Abhishek Banerjee: ২০১৪ সালেই প্রথমবার সাংসদ হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বর্তমানে রাজ্যের একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক তিনি। কয়লা কেলেঙ্কারির মামলায় একাধিকবার তলব করা হয়েছে তাঁকে। বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের তরফে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।

কলকাতা: ডায়মন্ড হারবার কেন্দ্রের তিনবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রাজ্যের বর্তমান বিরোধী দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ বলেই উল্লেখ করা হয় তাঁকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন, তাঁর কত সম্পত্তি রয়েছে। ব্যাঙ্কে টাকা থাকলেও, বাড়ি-গাড়ি কিছুই নেই অভিষেকের নাম। দেখে নিন ঠিক কত সম্পত্তির মালিক অভিষেক।
কত আয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
২০১৮-১৯ সালে অভিষেকের আয় ছিল ৭১ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা।
২০১৯-২০-তে আয় ছিল ৬৭ লক্ষ ৩২ হাজার ৩৭০ টাকা।
২০২০-২১-এ আয় ছিল ১ কোটি ৫১ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকা।
২০২১-২২-এ আয় ছিল ৯০ লক্ষ ৫০ হাজার ৬৪৩ টাকা।
২০২২-২৩ এ আয় ছিল ৮২ লক্ষ ৫৮ হাজার টাকা।
অভিষেকের স্ত্রী রুজিরার কত আয়
২০১৮-১৯ সালে রুজিরার আয় ছিল ১ কোটি ১৪ লক্ষ ৩৪ হাজার ৬৯০ টাকা।
২০১৯-২০-তে তিনি আয় করেন ৫৯ লক্ষ ৩ হাজার ৪৪০ টাকা।
২০২০-২১ সালে আয় করেছেন ৭৯ লক্ষ ৫ হাজার ১৭০ টাকা।
২০২১-২২ সালে আয় করেন ৬০ লক্ষ ৬৫ হাজার ৯৯৯ টাকা।
২০২২-২৩ সালের রুজিরার আয় উল্লেখ করা নেই মনোনয়নপত্রে।
অভিষেকের কত টাকা আছে
২০২৪-এর হিসেব অনুযায়ী, অভিষেকের হাতে ছিল নগদ ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা।
মনোনয়নে উল্লেখ করা তথ্য অনুযায়ী, অভিষেকের অ্যাকাউন্টে টাকার পরিমাণ ২ লক্ষ ২৬ হাজার ১৯১ টাকা। দ্বিতীয় অ্যাকাউন্টে ১০ লক্ষ ৮০ হাজার ৭০২ টাকা, তৃতীয় অ্যাকাউন্টে ২২ লক্ষ ৫২ হাজার ৬১২ টাকা, চতু্র্থ অ্য়াকাউন্টে ৪৯ লক্ষ ২৪ হাজার ৪০৩ টাকা, পঞ্চম অ্যাকাউন্টে ৬০ হাজার টাকার কথা উল্লেখ আছে।
জীবন বিমা
একটি ১০ লক্ষ, একটি ১৫ লক্ষ ও একটি ৬ লক্ষ টাকার এলআইসি আছে অভিষেকের নামে।
কত সোনা আছে অভিষেক ও তাঁর স্ত্রীর
অভিষেকের কাছে রয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৬২০ টাকার সোনা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৪৩ লক্ষ ৭৮ হাজার ৩৩২ টাকার সোনা। অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে থাকা রুপোর মূল্য ৩ হাজার ৩৪০ টাকা, তাঁর স্ত্রীর কাছে রয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৫০ টাকার রুপো।
সব মিলিয়ে অভিষেকের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। স্ত্রীর সম্পত্তির অঙ্ক ৭৮ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকা।
তবে হলফনামার তথ্য বলছে, বাড়ি, গাড়ি, জমি বা কমার্শিয়াল কোনও বিল্ডিং অভিষেকের নামে নেই।
