AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: এক একটার দামই ৩০ থেকে ৬০ হাজার! এয়ারপোর্টে সাদা থার্মোকলের বাক্স খুলতেই বেরিয়ে এল ৫৫০ ‘সাপের মাথা’… কয়েক কোটির পার্সেল কোথায় যাচ্ছিল?

Channa Barca Seizure: সবার চোখের আড়াল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অত্যন্ত দুর্লভ চান্না বার্কা। এর বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা।  তবে পাচার হওয়ার আগেই ধরা পড়ল সেই দুর্লভ চান্না বার্কা। সব মিলিয়ে ৫৫০টি মাছের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। 

Kolkata Airport: এক একটার দামই ৩০ থেকে ৬০ হাজার! এয়ারপোর্টে সাদা থার্মোকলের বাক্স খুলতেই বেরিয়ে এল ৫৫০ 'সাপের মাথা'... কয়েক কোটির পার্সেল কোথায় যাচ্ছিল?
উদ্ধার হওয়া মাছ।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 09, 2026 | 7:31 AM
Share

কলকাতা: কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) দিয়েই চোরাচালানের চেষ্টা। সবার চোখের আড়াল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অত্যন্ত দুর্লভ চান্না বার্কা। এর বাজারমূল্য প্রায় কয়েক কোটি টাকা।  তবে পাচার হওয়ার আগেই ধরা পড়ল সেই দুর্লভ চান্না বার্কা (Channa Berca)।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে পাঠানো হচ্ছিল অত্যন্ত দুর্লভ চান্না বার্কা। এগুলি আসলে বিদেশি মাছ, যা স্নেক হেড ফিশ (Snake Head Fish) নামেও পরিচিত। অ্যাকোয়ারিয়ামে রাখা হয় এই মাছ। ৫৫০টি দুর্লভ মাছ মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। তার আগেই বিমানবন্দর থেকে ওই মাছগুলি বাজেয়াপ্ত করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।

জানা গিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো বিভাগ থেকে চারটি থার্মোকলের বাক্সের মধ্যে ৫৫০ টি চান্না বার্কা মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার জন্য কলকাতা আন্তর্জাতিক কার্গ বিভাগে অ্যাকোয়া এন্টারপ্রাইজ প্রোপাইটার হিন্দোল হালদার নামক এক ব্যক্তি বুকিং করিয়েছিলেন।

সেই খবর পেয়ে তল্লাশি চালায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো। তাতেই ৫৫০টি দুর্লভ মাছ বাজেয়াপ্ত করা হয়।এর মধ্যে যে মাছগুলির আয়তন ১০ সেন্টিমিটারের ওপরে ছিল, তার এক একটি মাছের বাজার মূল্য কমপক্ষে ৩০ হাজার টাকা। বেশ কয়েকটি মাছ ২৫ সেন্টিমিটারেরও পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা। সব মিলিয়ে ৫৫০টি মাছের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা।

Follow Us