AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Airport: এতদিন নিউটাউনে বাড়ি ভাড়া নিয়ে ছিল, এয়ারপোর্ট থেকেই গ্রেফতার এনামুল

Kolkata Airport: মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ এয়ারপোর্ট সংলগ্ন কৈখালি থেকে এনামুল শেখ নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কৈখালি এলাকায় ঘোরাঘুরি করছিল।

Airport: এতদিন নিউটাউনে বাড়ি ভাড়া নিয়ে ছিল, এয়ারপোর্ট থেকেই গ্রেফতার এনামুল
এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেফতারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 1:39 PM
Share

এয়ারপোর্ট: ভোটের জন্য প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর নির্বাচন কমিশন। ভোট করাতে একাধিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে বিমান বন্দর থেকে গ্রেফতার করল পুলিশ।

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দর থানার পুলিশ এয়ারপোর্ট সংলগ্ন কৈখালি থেকে এনামুল শেখ নামে এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কৈখালি এলাকায় ঘোরাঘুরি করছিল। তবে কোন অপরাধমূলক কাজের উদ্দেশ্যে সে ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

কলকাতা বিমানবন্দর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর যায় এনামুল শেখ কৈখালির আশপাশে ঘোরাঘুরি করছিল। এরপরেই অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। বুধবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। বিমানবন্দর থানার পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। দুষ্কৃতী নিউটাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত।

Follow Us