AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বেলা বাড়লেই ভ্যাপসা গরম, কবে বর্ষার মুখ দেখবে কলকাতা-হাওড়া-হুগলি

West Bengal Weather: শুক্রবারও কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছেন, ১৩ থেকে ১৫ জুন অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে বজ্রপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়।

Weather Update: বেলা বাড়লেই ভ্যাপসা গরম, কবে বর্ষার মুখ দেখবে কলকাতা-হাওড়া-হুগলি
কলকাতার আবহাওয়াImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 12, 2026 | 7:30 AM
Share

কলকাতা: জুন মাসের ১২ দিন পেরিয়ে গিয়েছে। উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। দার্জিলিং, কালিম্পং-এর মতো জেলাগুলিতে বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ক্রমে এগিয়ে আসছে বর্ষা। অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কখনও কখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হচ্ছে। তবে পুরোপুরি বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে।

দেরিতে হলেও ধীরে ধীরে মৌসুমী বায়ু দক্ষিণের দিকে এগোচ্ছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পাহাড়ের জেলাগুলি পেরিয়ে বর্ষা ডুয়ার্সে পৌঁছেছিল আগেই। এবার দিনাজপুরেও হাজির বর্ষা। বৃহস্পতিবার বর্ষা প্রবেশ করেছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এবার ক্রমশ এগিয়ে আসবে দক্ষিণের দিকে।

আগামী ২-৩ দিনে বাংলার আরও কিছু জায়গায় বর্ষার বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। তবে কলকাতায় কবে বর্ষা প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দক্ষিণের ভরসা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। অর্থাৎ দুপুরে বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে হওয়া বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

বিক্ষিপ্ত বৃষ্টিতে ভ্যাপসা গরম কমার কোনও আশা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ, শুক্রবারও কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছেন, ১৩ থেকে ১৫ জুন অর্থাৎ শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত হালকা বা মাঝারি বৃষ্টি হবে। তবে বজ্রপাতের পরিমাণ কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরে।

Follow Us