Weather Update: আজ বিকেলের পরই কলকাতায় প্রবল দুর্যোগ! শিল পড়বে দার্জিলিং-এ

Kolkata Weather-Rain Forecast: শুক্রবার বিকেলের পর থেকেই আকাশ কালো হতে শুরু করবে কলকাতায়। কিছুক্ষণের জন্য দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: আজ বিকেলের পরই কলকাতায় প্রবল দুর্যোগ! শিল পড়বে দার্জিলিং-এ
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 20, 2026 | 10:40 AM

কলকাতা: ফের দুর্যোগের সম্ভাবনা রাজ্যে। কয়েকদিন আগেই কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয় শহর কলকাতা। আজ শুক্রবার ও আগামিকাল শনিবার ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত চলবে এই ঝড়-বৃষ্টির স্পেল। সোমবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।

শুক্রবার রীতিমতো দুর্যোগ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া জেলায়। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। এদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে শনিবারও। বাদ যাবে না কলকাতা।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সেখানেও হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড়ো বাতাস।

আজ শুক্রবার বিকেলের পর থেকেই আকাশ কালো হতে শুরু করবে কলকাতায়। কিছুক্ষণের জন্য দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস।

Follow Us