AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose: ‘…জামিন নিন’, কেন সুজিত বসুকে বললেন বিচারপতি?

Sujit Bose ED FIR Case: সুজিত বসুর পক্ষে আইনজীবী আদালতে জানান, মামলাটি শুনানির তালিকায় থাকার কথা থাকলেও, তা নথিভুক্ত (লিস্টেড) না হওয়ায় তারা দ্রুত শুনানির জন্য বিশেষ আবেদন জানাচ্ছেন। তবে এই যুক্তিতে একেবারেই সন্তুষ্ট হয়নি আদালত। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি কৃষ্ণা রাও সাফ মন্তব্য করেন, "এফআইআর খারিজের মামলায় কিসের এত দ্রুত শুনানি? কোনও শর্টকাট চলবে না।"

Sujit Bose: '...জামিন নিন', কেন সুজিত বসুকে বললেন বিচারপতি?
সুজিত বসুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2026 | 12:49 PM
Share

কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দায়ের করা এফআইআর (FIR) বাতিলের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তবে সেই মামলায় কোনও রকম শর্টকাট বা দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না আদালত। সোমবার মামলাটির শুনানির আর্জি খারিজ করে আগামী জুলাই মাসে শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি কৃষ্ণা রাও।

এদিন সুজিত বসুর পক্ষে আইনজীবী আদালতে জানান, মামলাটি শুনানির তালিকায় থাকার কথা থাকলেও, তা নথিভুক্ত (লিস্টেড) না হওয়ায় তারা দ্রুত শুনানির জন্য বিশেষ আবেদন জানাচ্ছেন। তবে এই যুক্তিতে একেবারেই সন্তুষ্ট হয়নি আদালত। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি কৃষ্ণা রাও সাফ মন্তব্য করেন, “এফআইআর খারিজের মামলায় কিসের এত দ্রুত শুনানি? কোনও শর্টকাট চলবে না। এই মামলার আবেদনে জরুরি ভিত্তিতে শোনার মতো কোনও কারণ আমি দেখছি না।” সেই সঙ্গে বিচারপতি সুজিত বসুর আইনজীবীকে পরামর্শ দিয়ে বলেন, “প্রয়োজন মনে হলে আপনারা জামিনের আবেদন করুন।” বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘কোনও শর্টকাট দেখছি না, নইলে জামিন নিন।’

আদালতের এই কড়া অবস্থানের পর প্রাক্তন মন্ত্রীর আইনি রক্ষাকবচ পাওয়ার বা দ্রুত মামলা খারিজের চেষ্টা ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আপাতত আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত সুজিত বসুকে অপেক্ষা করতেই হচ্ছে।

Follow Us