AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিধানসভায় শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোটের দাবি বিরোধীদের

আস্থা ভোট ডেকে রাজ্য সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক- এই দাবি তুলল বাম কংগ্রেস পরিষদীয় দল।

বিধানসভায় শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আস্থা ভোটের দাবি বিরোধীদের
পরাইল
| Updated on: Jan 01, 2021 | 10:14 AM
Share

কলকাতা: শাসকদলের বিধায়কদের কি আদৌ সরকারের প্রতি আস্থা রয়েছে? বিধানসভাকে (Assembly) কেন এড়িয়ে যাচ্ছে রাজ্যের শাসকদল? আস্থা ভোট ডেকে রাজ্য সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করুক- এই দাবি তুলল বাম কংগ্রেস পরিষদীয় দল।

বাম কংগ্রেস পরিষদীয় দলের দাবি, বিধানসভার অধিবেশন ডেকে সরকার যাচাই করুক শাসকদলের বিধায়কদের সরকারের প্রতি আস্থা আছে কিনা! কেরালার মত এরাজ্যেও বিধানসভায় কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করানোর দাবিও তুলেছে বাম কংগ্রেস। দ্রুত বিধানসভার অধিবেশন ডেকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ঘোষণা করা নয়া প্রকল্পগুলি নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা করারও দাবি জানিয়েছেন তাঁরা।

বিধানসভায় যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ও সিপিএম। কংগ্রেসের তরফ থেকে আবদুল মান্নান ও সিপিএমের তরফ থেকে সুজন চক্রবর্তী তাঁদের দাবি পেশ করেন। তাঁদের দাবি, বিধানসভায় অধিবেশন ডাকা হোক এবং আস্থা ভোট নেওয়া হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে আস্থা ভোট কেন?

পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়ে দাবি করেছি, অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকাটা জরুরি। সব রাজ্যের বিধানসভা অধিবেশন হচ্ছে, সব ধরনের কাজ চলছে। এখানেই হচ্ছে না। যেভাবে দেশে কৃষি আইন হয়েছে, তার বিরোধিতা করার জন্য আইনি পথে হাঁটার জন্য বিধানসভা অধিবেশন প্রয়োজন। অনান্য রাজ্যগুলি তা করেছে।”

সুজন প্রশ্ন তোলেন, “আমরা দেখছি মুখ্যমন্ত্রী অনেক জায়গায় বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন। কিন্তু বিধানসভার কোনও অনুমোদন নেই। বাজেটের প্রস্তাব নেই, বরাদ্দ নেই। ২০২১-এর আগে ফুল বাজেট করার সুযোগও নেই। তাহলে কি সরকার স্কিম ঘোষণা করার মধ্য দিয়ে প্রতারণা করছে? ”

অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকার দাবি তুলেছেন তাঁরা। সুজন দাবি তোলেন, “তৃণমূলের যাঁরা সদস্য বিধানসভার, তাঁদের কি বিধানসভার প্রতি আস্থা নেই? সরকার কি ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী তাঁদের বিধানসভায় ডেকে যাচাই করুন, যে তাঁদের দলের সদস্যদের সরকারের প্রতি আস্থা রয়েছে কিনা। তৃণমূলের সদস্যদেরও আস্থা নেই। তাতেই কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?”

আরও পড়ুন: বর্ষবরণের পার্টিতে ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের, চাঞ্চল্য পর্ণশ্রীতে

বিধানসভা অধিবেশন ডাকাটা জরুরি বলেই মনে করছেন বিরোধীরা। এই পরিস্থিতি অবিলম্বে বিধানসভা অধিবেশনের দাবি তুলেছেন তাঁরা।

Follow Us
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
কোমায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা, সৌজন্য সাক্ষাতে গেলেন বিজেপি প্রার্থী
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট