Firhad Hakim’s Net worth: ফিরহাদ কোটিপতি, স্ত্রী ডবল কোটিপতি, বছরে কত আয় জানেন?

Firhad Hakim: মূলত কলকাতার চেতলা অঞ্চলের নেতা। ২০০৯ সালে উপ-নির্বাচনে আলিপুর কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধানসভায় যান। ২০১১ সাল থেকে তিনি  কলকাতা বন্দর (Kolkata Port) বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এবারও লড়াই করবেন সেখান থেকে। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম নিজের মনোনয়ন জমা দিয়েছেন। কত সম্পত্তি তাঁর?

Firhad Hakims Net worth: ফিরহাদ কোটিপতি, স্ত্রী ডবল কোটিপতি, বছরে কত আয় জানেন?
ফিরহাদ হাকিমImage Credit source: Tv9 Bangla

Apr 08, 2026 | 5:23 PM

কলকাতা: কলকাতার মেয়র তিনি। রাজ্যের বিদায়ী পৌরমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লড়াইয়ের সঙ্গী, অন্যতম ভরসার জায়গা তিনি। আসন্ন নির্বাচনে যখন মুখ্যমন্ত্রী জেলায়-জেলায় ভোটের প্রচারে ব্যস্ত, তখন নিজের কেন্দ্র ভবানীপুরের দায়িত্ব দিয়ে গিয়েছেন তাঁরই কাঁধে। কথা হচ্ছে, ফিরহাদ হকিমকে নিয়ে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মূলত কলকাতার চেতলা অঞ্চলের নেতা। ২০০৯ সালে উপ-নির্বাচনে আলিপুর কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধানসভায় যান। ২০১১ সাল থেকে তিনি  কলকাতা বন্দর (Kolkata Port) বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এবারও লড়াই করবেন সেখান থেকে। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম নিজের মনোনয়ন জমা দিয়েছেন। কত সম্পত্তি তাঁর?

শিক্ষাগত যোগ্যতা

১৯৭৬ সালে কালীঘাট হাইস্কুল থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করেছেন ফিরহাদ হাকিম

হেড়ম্ব চন্দ্র কলেজ থেকে ১৯৭৯ সালে বিকম (B-COM) পাশ করেছেন।

হলফনামায় তিনি নিজেকে রাজনীতিবিদ-সমাজকর্মী ও ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছেন। পাশাপাশি তাঁর স্ত্রী ইসমাত হাকিমেরও পরিচয় দিয়েছেন ব্যবসায়ী হিসাবে।

আয়

২০২০-২০২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল- ৭৬,০৪,৮০০ টাকা
২০২১-২০২২ অর্থবর্ষে তাঁর আয় ছিল- ৮৩, ৬০,৬১০ টাকা
২০২২-২০২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল -১ কোটি ২২ লক্ষ, ৩৯ হাজার, ২১০ টাকা

২০২৩-২০২৪ অর্থবর্ষে তাঁর আয় ১ কোটি ৪৯ লক্ষ ৫৯ হাজার ১৯০টাকা

২০২৪-২০২৫ অর্থবর্ষে তাঁর আয় ১ কোটি ৭১ লক্ষ ৬২ হাজার ৮২৪ টাকা

স্ত্রীর ধন

স্ত্রী ইসমাত হাকিমের ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ১ কোটি ৮৯ লক্ষ ৬১ হাজার ৮৫০ টাকা

২০২৪-২০২৫ অর্থবর্ষে ২ কোটি ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৭ টাকা

ফিরহাদ হাকিমের কাছে- ১ লক্ষ ৫৩ হাজার ৮০০ নগদ রয়েছে

তাঁর স্ত্রীর কাছে- ২ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা রয়েছে

ব্যাঙ্ক ও পোস্ট অফিসে FD-সহ ফিরহাদের মোট টাকা আছে- ৪ কোটি ২২ লক্ষ ৭৪ হাজার এবং স্ত্রীর আছে ৩ কোটি ৬১ লক্ষ ৮০ হাজার ৩৪১ টাকা।

স্থাবর

ফিরহাদ হাকিমের কর্মাশিয়াল দু’টি বাড়ি আছে। যেগুলি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। তাঁর স্ত্রীরও দুটি কর্মাশিয়াল বাড়ি রয়েছে।

ববির বাড়ি দুটির বর্তমান মূল্য -একটি হল-৮৮ লক্ষ টাকা

অন্যটি ১০ লক্ষ টাকা।

আর তাঁর স্ত্রীর বাড়ি দুটি মূল্য- একটি হল-৫০ লক্ষ টাকা, ৬০ লক্ষ টাকা

ববির দুটি বাড়ি রয়েছে। একটি প্যারি মোহন রোডে অন্যটি রাখাল দাস আঢ্য রোডে। তাঁর স্ত্রীরও দুটি বাড়ি আছে। একটি গোবিন্দ আড্য রোডে, অন্যটি মৌজা বাদকুল্যা পাঞ্চলা হাওড়ায়।

ফিরহাদ হাকিমের একটি বাড়ির বর্তমান বাজার মূল্য- ৭৫ লক্ষ টাকা অন্যটি ৪৮ লক্ষ টাকা। এর মধ্যে প্রথমকি উত্তরাধিকার সূত্রে পাওয়া।

আর তাঁর স্ত্রীর একটি বাড়ির বর্তমান বাজার মূল্য-৫৮ লক্ষ ৭৫ হাজার, ১ কোটি ৯০ লক্ষ টাকা

জমি

ফিরহাদ হাকিমের জমি আছে ২৪ পরগনা জেলার রাসপুঞ্জে। সেখানে ৪৫.৯০৭ শতক। বর্তমানে সেই জমির মূল্য ৩০ লক্ষ টাকা।

আর তাঁর স্ত্রীরও জমি আছে রাসপুঞ্জে। ৪৫.৮ কাঠা। বর্তমানে সেই জমির মূল্য ৭০ লক্ষ টাকা।

অস্থাবর সম্পত্তি

ফিরহাদ হাকিমের কাছে ২০৯ গ্রাম সোনা-রূপো রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১৭ লক্ষ ৯৭ হাজার টাকা

স্ত্রীর কাছে পৈত্রিকভাবে সোনা ৯৫১ গ্রাম সোনা-রূপোর গহনা। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লক্ষ ৮৩ হাজার ৬১ টাকা

ফিরহাদ হাকিমের মোট অস্থাবর সম্পত্তি পরিমাণ- ৭ কোটি ২৭ লক্ষ ৫৬ হাজার ৯৭৬ টাকা

আর স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তি পরিমাণ- ৯ কোটি ২১ হাজার ১৮৩ টাকা

ফিরহাদের কোনও গাড়ি নেই। স্ত্রীর ২৭ লক্ষ মূল্যের একটি গাড়ি রয়েছে।

Follow Us