AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Traffic: সোমবার কলকাতার একাধিক রাস্তা থাকবে বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

Kolkata traffic restrictions on 10 August: কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে ১০ অগস্ট ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়তে পারে। পার্কিং বন্ধ থাকবে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ-সহ একাধিক রাস্তায়।

Kolkata Traffic: সোমবার কলকাতার একাধিক রাস্তা থাকবে বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন
কলকাতা ট্রাফিকImage Credit: Indranil Aditya/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Aug 07, 2026 | 4:16 PM
Share

কলকাতা : হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে প্রথমবার সামিল হচ্ছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১০ অগস্ট তিরঙ্গা যাত্রা উপলক্ষে বড় মিছিলের আয়োজন করা হয়েছে। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে মিছিল হবে। প্রায় ৫০ হাজার লোক নিয়ে মিছিল হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে ওইদিন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। রেড রোড, খিদিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি বন্ধ থাকবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ১০ অগস্ট সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। তাই ওইদিন রাস্তায় বেরনোর আগে জেনে নিন কোন কোন রাস্তা ১০ অগস্ট বন্ধ থাকতে পারে

যে রাস্তাগুলি বন্ধ থাকবে…

ময়দান যাওয়ার রাস্তা মূলত কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

যেসব রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে

পার্কিং বন্ধ থাকবে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহেরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তা ও সংযোগকারী রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে ১০ অগস্ট ময়দান, রেড রোড এবং মধ্য কলকাতা সংলগ্ন এলাকায় যান চলাচলে ব্যাপক প্রভাব পড়তে পারে।

পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে

  • দ্বিতীয় হুগলি সেতু
  • এজেসি বোস রোড (লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত)
  • সেন্ট জর্জেস গেট রোড
  • স্ট্র্যান্ড রোড (রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত)
  • সিআর অ্যাভিনিউ (জি.সি. অ্যাভিনিউ থেকে দক্ষিণমুখী)
  • জওহরলাল নেহরু রোড
  • এসপি মুখার্জি রোড (রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত)

তবে LPG সিলিন্ডার, CNG, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ ও দুধ বহনকারী যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা